1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপি পালিয়ে গেছে, কার সঙ্গে খেলব: ওবায়দুল কাদের - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

বিএনপি পালিয়ে গেছে, কার সঙ্গে খেলব: ওবায়দুল কাদের

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭ জানুয়ারি বিপুল ভোটে খেলা হবে। বিএনপি কোথায়? বিএনপি পালিয়ে গেছে, তো কার সঙ্গে খেলব? ১৮৯৬ জন এখনো খেলবার জন্য প্রস্তুত। বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। ওরা পালিয়ে গেছে, পল্টনের খাদে পড়ে গেছে একদফা। একদফা, ৩২ দল ও বিএনপি ভুয়া।

শুক্রবার বিকালে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বাংলাদেশে এমন নেতা, যে নেতা নির্বাচনি ইশতেহারে বলেন- অতীতে যদি ভুল করে থাকি সামনে সেই ভুল সংশোধন করব। এমন সৎ সাহস বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে আর কেউই দেখাতে পারেনি। ভুল থেকে শিক্ষা নেবে, ক্ষমতার দাপটে নেতারা এটা স্বীকার করে না। শেখ হাসিনা সেটা স্বীকার করেছেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। জনগণ আমাদের শক্তি, কারো হুমকি-ধমকিতে শেখ হাসিনা ও শেখ রেহানা মাথানত করেন না।

তিনি বলেন, বিএনপি যে ডাক দিয়েছে, তাদের আগুনসন্ত্রাস ভুয়া। খেলা হবে, জোরদার খেলা হবে। বঙ্গবন্ধুকন্যা বসে আছেন বিজয়ের লাল সূর্যের পতাকা হাতে। ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ের বন্দরে পৌঁছাব।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই বরিশাল ছিল বঙ্গবন্ধুর আন্দোলনের দুর্জয় ঘাঁটি। আজকের বরিশাল শেখ হাসিনার দুর্জয় ঘাঁটি।

জনসভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION