1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
খুবই কঠিন সময় অতিক্রম করছি: ওবায়দুল কাদের - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

খুবই কঠিন সময় অতিক্রম করছি: ওবায়দুল কাদের

  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সরকার খুবই কঠিন সময় অতিক্রম করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মঙ্গলবার সকালে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা খুবই কঠিন সময় অতিক্রম করছি। সারা বিশ্বই সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে। বিশ্বসংকটের প্রভাব-প্রতিক্রিয়া থেকে আমরা বিচ্ছিন্ন নই। আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধন আছে আমাদের।’

ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সঙ্কটের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘এরকম পরিস্থিতিতে আমরাও সংকটে আছি। দোষটা বড় বড় দেশগুলোর, কিন্তু দায় পড়ছে আমাদের ওপর, শাস্তি পাচ্ছি আমরা।

প্রান্তিক মানুষ কষ্ট পাচ্ছে-স্বীকার করে সেতুমন্ত্রী বলেন, দেশে আমাদের গরিবেরা সাফার করছে, প্রান্তিক মানুষ কষ্ট পাচ্ছে। বাজারে জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি, সেটা নিয়েও মানুষের দুঃখ-কষ্টের আবহ তৈরি হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতাসীন দল হিসেবে আমরা এসবের দায় এড়াতে পারি না। নিত্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে, ডলারের সংকট, মুদ্রাস্ফীতি, জ্বালানিমূল্য বৃদ্ধি, পরিবহণে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি হয়েছে।

বিএনপির আন্দোলনের সমালোচনা করে কাদের বলেন, তারা নির্বাচন বানচাল করতে চায় মিছিল-বিক্ষোভ সমাবেশ করে নয়, বানচাল করতে চায় সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে। এই সন্ত্রাস-সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। তার বাবা জিয়াউর রহমানও গণতন্ত্র ধ্বংস করেছে।

‘হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি যারা চালু করেছে, তারা এদেশের গণতন্ত্র বিকাশে বাধা দেবে, এটাই স্বাভাবিক। ‘

বিএনপির জ্বালাও পোড়াওয়ের সমালোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, কেউ যদি বলে এই সংকটের মুহূর্তে এখন নির্বাচন না করতে; তাহলে আমরা বলব, আমাদের সংবিধান আছে। সংবিধান আমাদের নির্বাচন দিয়েই রক্ষা করতে হবে। এটা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা। প্রতিকূল পরিস্থিতিতে আমাদের এই নির্বাচন করতে হচ্ছে। বিশ্ব সংকটের যে বাস্তবতা, পাশাপাশি আমাদের অপজিশন বিএনপি নির্বাচন শুধু বয়কট করেনি, পণ্ড করতে চায়, বানচাল করতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION