1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভোটের মাঠে সহিংসতা, কারো কারো প্রার্থিতা বাতিলের ইঙ্গিত ইসির - Bangladesh Khabor
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ বাউফলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় মোবাইকোর্টে মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার

ভোটের মাঠে সহিংসতা, কারো কারো প্রার্থিতা বাতিলের ইঙ্গিত ইসির

  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশনের কাছে কেউ হেভিওয়েটের নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি জানান, ভোটের প্রচারের বেশ কয়েকটি সহিংস ঘটনার পর কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে কমিশন। কারো কারো প্রার্থিতা বাতিল হতে পারে। কিছু তথ্য পাওয়ার পর রোববারই কঠোর সিদ্ধান্ত হতে পারে।

শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

ইসির এই কমিশনার বলেন, আমরা নির্বাচন কর্মকর্তাদের সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে বলেছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার জন্য যা যা করণীয় আমরা করে যাচ্ছি এবং করে যাব।

দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ইসি আনিছুর রহমান বলেন, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। নির্বাচন কর্মকর্তারাও এর বাইরে নন। কোনো রকম দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে ক্ষেত্র বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইনি পদক্ষেপ নেব, দরকার হলে বদলিও করা হবে।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মারা যাওয়ার ঘটনায় তথ্য চাওয়া হচ্ছে জানিয়ে ইসি আনিছুর বলেন, কখনোই অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু আমরা চাই না। একটা মৃত্যুও চাই না। আমরা নিরপেক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করব। বিধি লঙ্ঘনে কোনো ছাড় দেওয়া হবে না, প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্তে চলে যাব আমরা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করার দরকার করে যাব।

সহিংসতার বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কারো কারো প্রার্থিতা বাতিল হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এই কমিশনার।

স্বতন্ত্র প্রার্থীরা কেন মাঠে দাঁড়াতে পারছেন না, ক্ষমতাসীন দলের প্রার্থীদের কেন আচরণবিধি মানাতে পারছেন না— এমন প্রশ্নের জবাবে ইসি আনিছুর বলেন, আমরা পারছি না, এতে একমত হতে পারছি না।  ইতোমধ্যে বিভিন্ন জেলা ঘুরে আসছি। আচরণবিধি বাস্তবায়ন হচ্ছে। মাঠে নিরপেক্ষ অবস্থান আছে। কোনো শঙ্কা, ভয়ভীতি বা আনুকূল্য নাই। আমরা চরম নিরপেক্ষতার জন্য কেউ রেহাই পাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION