1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে’, অসহযোগকে কটাক্ষ কাদেরের - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

‘বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে’, অসহযোগকে কটাক্ষ কাদেরের

  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির কর্মসূচির সমালোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন বলে (বিএনপি) অসহযোগ আন্দোলন করবে। ‘হায় রে আল্লাহ! বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে’, সে রকম হলো না? এরা নাকি অসহযোগ আন্দোলন করবে!

তিনি বলেন, বঙ্গবন্ধুর সেই ডাক স্বাধীনতার জন্য। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। তারা কিসের অসহযোগ করবে?

বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীর ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র স্বতন্ত্রের নির্বাচন করবেন, নৌকা নৌকার নির্বাচন করবেন। কারও সঙ্গে কারও ঝগড়াঝাঁটির কোনো প্রয়োজন নেই। এ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য, আমাদের নেত্রী একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য স্বতন্ত্রদেরও প্রার্থী হতে বলেছেন। এতে কারও কিছু হারাবার নেই।

তিনি আরও বলেন, নৌকার নিজের শক্তি আছে, ভয় পান কেন? আপনি যদি এলাকায় এমপি থাকতেও নিজের জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, তখন ওখানে স্বতন্ত্র ঢুকে গেলে আমরা কী করব? কী করার আছে আমাদের! কাজেই নৌকার ইজ্জত নৌকার লোকেরা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION