1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিজয়ের উল্লাসে লাল-সবুজের বর্ণিল ঢাকা - Bangladesh Khabor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম মৎস্য খাতে অবদানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন জাতীয় পদক কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

বিজয়ের উল্লাসে লাল-সবুজের বর্ণিল ঢাকা

  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাত পোহালেই মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল ও স্মৃতিবিজড়িত একটি দিন। বাঙালির সবচেয়ে আনন্দের দিন। ১৯৭১ সালের এদিন দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন সার্বভৌম বাংলাদেশ।

বিজ‌য়ের দিন‌টি স্মরণ করে রাখ‌তে রাজধানী ঢাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জায় র‌ঙিন ঢাকা যেন একখণ্ড লাল-সবুজের পতাকা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, জাতীয় সংসদকে লাল সবুজের আদলে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

সন্ধ্যা থেকে সংসদ ভবনের দক্ষিণ গেইটে মানিক মিয়া এভিনিউতে বর্ণিল সাজে সাজানো সংসদকে দেখতে ভিড় দেখা যায়।

রঙ্গিন সংসদ দেখতে আসেন আনোয়ার-শাহনাজ দম্পতি। তাদের সঙ্গে আলাপ কালে তারা বলেন, আমাদের মহান বিজয় দিবসে ঢাকাকে সুন্দর করে সাজানো হয়। আমরা প্রতি বছর এমন দৃশ্য দেখতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মোটরসাইকেলে করে ঘুরি। এবার তার ব্যতিক্রম হচ্ছে না। আমাদের বাসা মোহাম্মদপুর। তাই সংসদ ভবনের এমন সুন্দর দৃশ্য দেখতে এখানে এসেছি।

এদিকে বিজয়ের বছর উদযাপন উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে রাজধানী ঢাকা। বাহারি আলোকসজ্জা, সঙ্গে আছে লাল, নীল, হলুদ, সাদা, সোনালি—হরেক রঙের বাতি। আলোকসজ্জার মাধ্য‌মে তৈরি করা হ‌য়ে‌ছে জাতীয় স্মৃ‌তি‌সৌধ, মু‌ক্তি‌যু‌দ্ধের বি‌ভিন্ন ভাস্কর্যের প্রতীকী। জাতীয় পতাকার আদ‌লে সাজানো হয়েছে বিভিন্ন ভবন। এমন মোহনীয় সাজে রাজধানী ঢাকাকে দেখে মুগ্ধ সবাই। এমন আলোকসজ্জা দেখতে স্ত্রী-সন্তান, বন্ধু-বান্ধব নিয়ে রাস্তায় রাস্তায় ভিড় করছেন অনেকে।

এদিকে রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল, পল্টন, দৈ‌নিক বাংলা, গুলিস্তান, সচিবালয়, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভবন, মতিঝিল শাপলা চত্বর এলাকার সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংক, জীবন বীমা ভবনসহ বড় বড় স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল সাজে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION