1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নৌকা জেতানোর কমিটির সদস্য নিক্সন নিজেই স্বতন্ত্র প্রার্থী! - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

নৌকা জেতানোর কমিটির সদস্য নিক্সন নিজেই স্বতন্ত্র প্রার্থী!

  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) আসনে নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে যে কমিটি করেছে কেন্দ্রীয় যুবলীগ, সেই কমিটির সদস্য নিক্সন চৌধুরী নিজেই।

দলীয় সূত্র জানায়, ৮ ডিসেম্বর যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে নৌকার প্রার্থীদের জয়ী করতে এ কমিটি গঠন করা হয়। তিনি কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন। কো-চেয়ারম্যান হিসেবে আছেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান। কমিটির সদস্য হিসেবে আছেন সংগঠনটির ১৮ জন সভাপতিমণ্ডলীর সদস্য; এর ৭ নম্বর সদস্য নিক্সন চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ী করতে ওই কমিটি গঠন করা হয়েছে বলে ৮ ডিসেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে চিঠিটি আজ মঙ্গলবার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি জানাজানি হয়।

নিক্সন চৌধুরী ফরিদপুর-৪ আসনের টানা দুবারের সংসদ সদস্য। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৪ ও ২০১৮ সালে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তাকে পরাজিত করেন। এমন প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনে নিজ আসনে নিক্সন চৌধুরীর ভূমিকা কেমন হবে, তা নিয়ে ফরিদপুরে নানা আলোচনা চলছে।

নিক্সন চৌধুরীর আস্থাভাজন হিসেবে পরিচিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহদাৎ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, দলীয় ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। ওই ঘোষণার ওপর ভিত্তি করে নিক্সন চৌধুরী নির্বাচনে অংশ নিয়েছেন। পরপর দুবার তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন। নিক্সন চৌধুরী এবারো আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পাওয়ায় এলাকাবাসীর দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এলাকাবাসীর প্রতি তার একটা কমিটমেন্ট আছে। এ অবস্থায় পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION