1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রী কাল কোটালীপাড়ায় যাচ্ছেন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর! গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ চিকিৎসকদের বদলি-পদায়নে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে: ঢাকা রেঞ্জ ডিআইজি

প্রধানমন্ত্রী কাল কোটালীপাড়ায় যাচ্ছেন

  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯২ জন পঠিত

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাল তার নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় আসছেন। এদিন তিনি কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে এক কর্মিসভায় বক্তব্য দেবেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মিসভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে প্রধানমন্ত্রী চলতি বছরে আরও দুবার কোটালীপাড়ায় এসেছিলেন।

কোটালীপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের আগমনটি একটু ব্যতিক্রম। এই নির্বাচনে এখনো প্রতীক বরাদ্দ হয়নি। প্রতীক বরাদ্দের পর আমরা আচরণবিধি মেনে নির্বাচনি প্রচার শুরু করব।

এ প্রতীক বরাদ্দের আগে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় যোগ দেবেন। এজন্য কোনো ব্যানার, ফেস্টুন বা তোরণ নির্মাণ করা হয়নি। আমরা সম্পূর্ণ আচরণবিধি মেনেই এই কর্মিসভাটি করব। কর্মিসভা থেকে প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ব্যাপারে যে নির্দেশনা দেবেন আমরা তা মেনে চলব।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে কোটালীপাড়া উপজেলা সদর ও এর আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION