1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ সদর উপজেলায় এক ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ - Bangladesh Khabor
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের

গোপালগঞ্জ সদর উপজেলায় এক ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৬২ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়ায় এক ব্যবসায়ীকে পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ নভেম্বর) রাতে গোপালগঞ্জ শহরতলীর গোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি ফয়সালকে পরিকল্পিতভাবে হত্যার পর চুরির নাটক সাজিয়েছে ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা। নিহত ফয়সাল শেখ গোপালগঞ্জ শহর সংলগ্ন বেদগ্রাম এলাকার শেখ শরিফুল ইসলামের ছেলে।

সরেজমিনে গেলে দেখা যায়, ফয়সাল শেখ একজন মুদি দোকান ব্যবসায়ী, তার পরিবারে স্ত্রী সহ সাড়ে তিন বৎসরের একটি কন্যা ও এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। নিহতে স্ত্রী তার স্বামী হত্যার বিচার চেয়ে কেঁদে কেঁদে বলেন, আমার স্বামীকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের কে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।

নিহতের শ্বশুর সোহরাব মিয়া অভিযোগ করে বলেন, বুধবার আনুমানিক রাত সাড়ে ১১টার পর আমার জামাই ফয়সালকে কে বা কারা মোবাইলে ফোন করে ডেকে নেয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে বৃহস্পতিবার ভোরে গোলাবাড়িয়া গ্রাম থেকে জীবিত অবস্থায় তাকে গোপালগঞ্জ সদর থানা পুলিশ গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। ওখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘেষনা করেন।

আমরা ধারণা করছি, রাতে আমার জামাইকে যারা ফোন করে ডেকে নিয়েছে তারাই ফয়সালকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে, কারা এবং কেন তাকে হত্যা করেছে তা এখনো পরিস্কার নয়।

ফয়সালেকে ঘটনা স্থলথেকে উদ্ধারকারী গোপালগঞ্জ সদর থানার এস,আই জলিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফয়সালকে জীবিত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাই। ওখানকার কর্তব্যরত ডা. ফয়সালকে মৃত ঘোষনা করেন।

পরে তার লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION