1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে অবৈধ ইটভাটার বকেয়া বিদুৎ বিলের লাল নোটিশ - Bangladesh Khabor
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের

পটুয়াখালীতে অবৈধ ইটভাটার বকেয়া বিদুৎ বিলের লাল নোটিশ

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার  দুমকি উপজেলায় একাধিকবার ভেঙ্গে দেয়া অবৈধ ইটভাটার প্রায় সাড়ে চার লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে লাল নোটিশ দিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজারের পক্ষে পল্লী বিদ্যুৎ বোর্ড আদালতের এডভোকেট আফজাল হোসেন উপজেলার চরগরবদি মৌজার লোহালিয়া নদীর পূর্বপাড়ে গড়ে ওঠা মেসার্স হাওলাদার ব্রিক্স ফিল্ডের বকেয়া ৪লাখ ৫৬হাজার ৪শ’ ২৪ টাকা বিদ্যুত বিল পরিশোধে এ লাল নোটিশ প্রদান করেছেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার ব্যক্তি ও রাজনৈতিক প্রভাবে ৭/৮ বছর আগে দুমকি উপজেলার চরগরবদি মৌজায় লোহালিয়া নদীর তীরে মেসার্স হাওলাদার ব্রিক্স নামের ওই ইটভাটাটি তৈরী করেন এবং বিধি বহির্ভূত ভাবে বাউফল এরিয়া অফিস থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে বিল পরিশোধ না করেই অবৈধ ইটভাটার ব্যবসা চালাচ্ছেন।
ইটভাটাটির বৈধ কাগজপত্র না থাকায় ইতোপূর্বে দুমকি উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দু’দফায় তা ভেঙ্গে দিলেও রহস্যজন ভাবে কয়েকদিন পরই ফের চালু করা হয়। এতে প্রায় ৪লাখ ৫৬হাজার ৪শ’২৪টাকা বিদ্যুৎ বকেয়া রয়েছে। বকেয়া বিদ্যুৎ পরিশোধে বার বার তাগিদ সত্ত্বেও পরিশোধ না করায় গত বছরের ৫মে সংযোগ বিচ্ছিন্ন করে সম্প্রতি এ চুড়ান্ত লাল নোটিশ প্রদান করা হয়।
নোটিশ প্রাপ্তির পরেও বকেয়া টাকা পরিশোধ করা না হলে আর্থিক ক্ষতিসহ আদালতে মামলা রুজুর উল্লেখ রয়েছে।ভৌগলিক সীমানার বাইরে প্রভাবশালীর অবৈধ ইটভাটায় বিদ্যুত সংযোগ প্রদান এবং বকেয়া বিলের লাল নোটিশ নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
এ বিষয়ে ইটভাটার প্রকৃত মালিক বাউফল উপজেলা চেয়ারম্যান আব্দুল মোলেব হাওলাদারের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বাউফল উপজেলা পল্লীবিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মজিবুররহমান চৌধুরি এ তথ্য জানান।
পল্লী বিদ্যুত সমিতি এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন এ লাল চূরান্ত নোটিশের বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION