1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলায় চ্যাম্পিয়ান হলেন লখপুর - Bangladesh Khabor
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের

ফকিরহাটে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলায় চ্যাম্পিয়ান হলেন লখপুর

  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ খেলাটি টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে এ খেলার আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপি এই খেলায় অসংখ্য দর্শনার্ধীদের আগমন ঘটে।
প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায় বেতাগা ইউনিয়ন দল কে হারিয়ে লখপুর ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. আজিম হোসেন, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহম্মেদ, অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, এ্যাড. হিটলার গোলদার, মো. ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত, সহযোগি ছিলেন জাহিদুল ইসলাম টুকু ও মো. ইবারাত হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION