1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাজীপুরে ছয় বছরের শিশু হত্যাকারী আরিফ গ্রেফতার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

গাজীপুরে ছয় বছরের শিশু হত্যাকারী আরিফ গ্রেফতার

  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ জন পঠিত
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ছয় বছরের শিশু বায়েজিদ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশ।
রবিবার গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল আসামী মোঃ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আরিফুল ইসলাম (২৯) পাবনা জেলার সুজানগর থানার ভাতশালা গ্রামের মোঃ তফিজ উদ্দিনের ছেলে।
হত্যার শিকার শিশু মোঃ বায়জিদ হোসেন (৬) খালেদ মাহমুদ রাসেলের সন্তান বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটের উপ-পুলিশ কমিশনার, অপরাধ (উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান।
গাজীপুরে ছয় বছরের শিশু বায়েজিদ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশ।
রবিবার গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল আসামী মোঃ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আরিফুল ইসলাম(২৯) পাবনা জেলার সুজানগর থানার ভাতশালা গ্রামের মোঃ তফিজ উদ্দিনের ছেলে। হত্যার শিকার শিশু মোঃ বায়জিদ হোসেন(৬) খালেদ মাহমুদ রাসেলের সন্তান বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটের উপ-পুলিশ কমিশনার, অপরাধ(উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান।
উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমান আরো জানান, এ হত্যাকান্ডের ঘটনায় পুলিশ অভিযান পরিচালনা করে হত্যাকারী ও হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে হত্যাকারী মোঃ আরিফুল ইসলাম জানায়, তারা একই বাসায় ভাড়া থাকতেন। আরিফের সাথে বাসার সিঁড়িতে শিশু বায়েজিদের ধাক্কা লাগলে সে বায়জিদকে থাপ্পড় মারে। থাপ্পড়ের ঘটনায় বায়েজিদ চিৎকার করলে আরিফ তাকে তার রুমে নিয়ে নাকে মুখে ও গলায় চেপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার দু’দিন পর সে বায়জিদের অর্ধগলিত মরদেহ পলিথিনে পেচিয়ে বাসার সিঁড়িতে রেখে যায়।
তিনি জানান, বায়েজিদ হত্যার মূল আসামী আরিফুলের নামে এর আগেও ঢাকার আশুলিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION