1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার খোকসায় মুর্শেদ আউট, তারিকুল ইন - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

কুষ্টিয়ার খোকসায় মুর্শেদ আউট, তারিকুল ইন

  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৫১২ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়া খোকসা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ক্ষেত্রে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) খোকসা পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয় খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আল মাছুম মুর্শেদকে (শান্ত)। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে আল মাছুম মুর্শেদের দলীয় মনোনয়ন পরিবর্তন করে বর্তমান মেয়র ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলামকে চুড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সুত্রে জানা যায়, গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতিকে জয় পান তারিকুল ইসলাম। উক্ত নির্বাচনে আল মাছুম মুর্শেদ দলীয় মনোনয়ন না পেয়ে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী হিসাবে নির্বাচন করে পরাজিত হন।
এর আগে গত বুধবার জেলা আওয়ামী লীগ একমাত্র তারিকুল ইসলাম তারিখের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠায়। কিন্তু শনিবার দলীয় মনোনয়ন পান আল মাছুম মুর্শেদ। তারিকুল ইসলাম তারিকের মনোনয়ন সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। এজন্য আমি চির কৃতজ্ঞ। ইতিপূবে আমি নৌকার বিজয় নিশ্চিত করেছিলাম। আবারো নৌকার বিজয় নিশ্চিত করবো বলে আশা করি।” বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার (৩০/১১/২০২০) তারিখের স্বাক্ষরিত খোকসা পৌরসভা ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর একটি চিঠিতে “কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আল মামুন মুর্শেদকে মনোনয়ন প্রদান করা হয়েছিলো। পরবর্তীতে তার মনোনয়ন বাতিল করে ৩০ নভেম্বর ২০২০ তারিখে মোঃ তারিকুল ইসলামকে বাংলাদেশ আওয়ামী লীগের চুড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো” বলে উল্লেখ রয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও খোকসা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মুহাম্মাদ আবু আনছার জানান, এ পর্যন্ত বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে রাজু আহম্মেদ মনোনয়নপত্র কিনে সোমবার (৩০ নভেম্বর) জমা দিয়েছেন। তবে আওয়ামী লীগের মনোনয়নসহ কেউ কাগজপত্র জমা দেননি।
আগামী ১ ডিসেম্বর খোকসা পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ৩ ডিসেম্বর মনোনয়পত্র বাছাই, ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১২.৩৮ কিলোমিটার এলাকা জুড়ে খোকসা পৌরসভায় ৮টি ওয়ার্ড রয়েছে। এতে মোট ভোটার রয়েছে ২৩ হাজার ৬৬৪জন। ২০০১ সালের ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে খোকসা পৌরসভা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION