1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি - Bangladesh Khabor
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি

  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৩ জন পঠিত

ক্রীড়া ডেস্ক : সদ্য সমাপ্ত এশিয়া কাপে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে এবার ঘরের মাঠে নামবে সাকিব আল হাসানের দল। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

 তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যেই ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড দল। আগামী ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।

সিরিজের পরের ওয়ানডে ২৩ সেপ্টেম্বর। এরপর দুই দিনের বিরতি পাবেন ক্রিকেটাররা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।

জানা গেছে, ওয়ানডে বিশ্বকাপের পর আগামী নভেম্বরে ২টি টেস্ট খেলতে আবারও বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন সিরিজটি খেলতে আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে সফরকারীরা।

প্রথম টেস্টটি শুরু হওয়ার কথা রয়েছে ২৮ নভেম্বর। আর দ্বিতীয় টেস্ট চলবে ৬-১০ ডিসেম্বর। তবে এখনো টেস্টের ভেন্যু ঠিক হয়নি। ২০১৩ সালের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে ওয়ানডে ও টেস্ট খেলতে আসছে কিউইরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION