1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত বাউফলে নদী-কৃষিজমি কেটে তিন চুল্লি, কালো ধোঁয়ায় বিপর্যস্ত বগার মানুষ! সোনারগাঁয়ে ৫টি চুনা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় সালিশের মাধ্যমে চোরাই মোবাইল উদ্ধার, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ কোটালীপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪২১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।  এজন্য কারিগরি শিক্ষার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থবর্ষের কিছু পরীক্ষা স্থগিত হয়ে যায়।

এ বিষয়ে বুধবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব পরীক্ষাগুলো আটকে রয়েছে সে সব পরীক্ষা নেয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, মাসখানেক পরেই পরীক্ষাগুলো নিয়ে নিতে পারব। এসব পরীক্ষার পরীক্ষার্থী কম। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে একেক কেন্দ্রে ভাগ ভাগ করে আমরা পরীক্ষাগুলো নিতে পারব।

শিক্ষার্থীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পলিটেনিক্যালের বিভিন্ন পর্যায়ের এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থবর্ষের পরীক্ষা কিছু বাকি ছিল। আশা করছি, অল্প সময়ের মধ্যেই নিয়ে নিতে পারব। চূড়ান্ত পর্যায়ে অটো পাস দেয়া সম্ভব না। তিনি বলেন, এইচএসসিতে অটো পাস দেয়ায় অনেকে লিখেছেন- অটো পাস দিতে হবে। মনে রাখতে হবে, অনেকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করবেন। তাই পরীক্ষাগুলো ছাড়া যদি অটো পাস দেয়া হয়, তাহলে কর্মজীবনে বাধা সৃষ্টি হবে। শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী আরও বলেন, যেহেতু পরীক্ষার্থী কম সেহতেু স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নিতে পারব। আপনারা যাতে প্রস্তুতি নেয়ার জন্য মাসখানেক সময় পান সে ব্যবস্থা নিয়েই সূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, অষ্টম শ্রেণির সনদ বোর্ড যেভাবে দেয়, সেভাবেই দিবে। করোনার কারণে বাতিল করা জেএসসি ও জেডিসি পরীক্ষার সনদ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোই দিবে। উল্লেখ্য, কারিগরি শিক্ষার কিছু পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনার কারণে বাকি পরীক্ষা স্থগিত রয়েছে। অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থবর্ষের ফাইনাল পরীক্ষার ৪-৫টি বিষয়ের পরীক্ষা সম্পন্ন হলেও চারটি বিষয়ে পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা হয়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION