1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জনগণের জানমাল রক্ষায় র‍্যাব কাজ করছে : র‌্যাব মহাপরিচালক - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

জনগণের জানমাল রক্ষায় র‍্যাব কাজ করছে : র‌্যাব মহাপরিচালক

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩৪২ জন পঠিত

আজমানুর রহমান ভূইয়া, স্টাফ রিপোর্টার : র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে আসছে। র‍্যাব অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকরী ভূমিকা রেখে জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণের জানমাল রক্ষায় র‍্যাব প্রতিনিয়ত কাজ করছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় নবনির্মিত র‍্যাব-৬ এর ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় এম খুরশীদ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব বদ্ধপরিকর। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় জড়িত মুফতি হান্নানসহ অন্যান্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে র‍্যাব। এছাড়া বিভিন্ন সময়ে ডাকাতি, ধর্ষণ, খুন, মাদকসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।

র‍্যাবের মহাপরিচালক বলেন, গোপালগঞ্জে র‍্যাবের ক্যাম্প ছিল না। ফলে অপরাধ সংঘটিত হলে খুলনা থেকে এসে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে র‍্যাব-৬ টিমকে ক্রমাগত সমস্যায় পড়তে হতো। গোপালগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর নির্দেশে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র‍্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপন করা হলো। গোপালগঞ্জে স্থাপিত র‍্যাবের ক্যাম্প মাদক, সন্ত্রাসসহ অন্যান্য অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করবে।

এ সময় র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফিরোজ কবির, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলি আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় সরকার ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে র‍্যাব প্রধান তার নিজ গ্রাম উপজেলার বরাশুর এলাকার ভাটিয়াপাড়া রেলস্টেশন মাঠে র‍্যাব আয়োজিত মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সুধি সমাবেশে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION