1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় জাল দলিলসহ দুইজন আটক - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

কুষ্টিয়ায় জাল দলিলসহ দুইজন আটক

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৫০৪ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ায় দলিল জালিয়াত চক্রের সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আটটি জাল দলিল জব্দ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার শিবপুর গ্রামের সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক দেলোয়ার হোসেন (৬৭) এবং তার সহকারী শিপন (২২)। কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লিপন জানান, বিকেলে জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে দলিল লেখক দেলোয়ার হোসেনের ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় কুষ্টিয়া শহরসহ বিভিন্ন মৌজার জমি কেনা-বেচায় দাতা-গ্রহিতার মধ্যে হস্তান্তর সম্পাদিত আটটি জাল দলিলসহ দেলোয়ার ও তার সহযোগীকে আটক করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এ চক্রের মূলহোতা বা এতে আরও কেউ জড়িত আছে কিনা, সে ব্যাপারে আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আটক দু’জনের বিরুদ্ধে দলিল জালিয়াতির অভিযোগে মামলা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION