1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে  - Bangladesh Khabor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম মৎস্য খাতে অবদানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন জাতীয় পদক কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

কুষ্টিয়ায় চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে 

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৫৫৬ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইয়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর জাল ভিজিডি কার্ডের মাধ্যমে চাল আত্মসাৎ মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতের (দৌলতপুর) হাকিম এনামুল হক এই আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার আদালতের বিচারক এনামুল হক মামলাটি আমলে নিয়ে এজাহারভুক্ত করার জন্য দৌলতপুর থানার ওসিকে নির্দেশ দেন।
আদেশের পরে আজ ওই মামলায় জামিনের জন্য আবেদন করেন জামিরুল ইসলাম। আদালত সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার রিফাইয়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু ওই ইউনিয়নের বাসিন্দা রুবিনা খাতুনের ভোটার আইডি কার্ড ব্যবহার করে তার (রুবিনা) নামে একটি ভিজিডি কার্ড তৈরি করেন। ওই চেয়ারম্যান রুবিনার ভিজিডি কার্ডের বিপরীতে ২০১৯-২০ বরাদ্দ হওয়ায় সরকারি চাল আত্মসাৎ করেন।রুবিনা এ ব্যাপারে কিছুই জানতেন না। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে রুবিনা খাতুন সংশ্লিষ্ট অফিসে গিয়ে জানতে পারেন তার নামে ২০১৯-২০ অর্থ বছরের ভিজিডি কার্ড রয়েছে। সেই কার্ডে নিয়মিত চাল উত্তোলন হয়ে আসছে। তার কার্ড নম্বর ৫১। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর পক্ষে তার ভাই মুন্না মঙ্গলবার (১৭ নভেম্বর) চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে এজাহারভুক্ত করার জন্য দৌলতপুর থানার ওসিকে নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION