1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় যুবলীগ নেতার বাড়ীতে ককটেল বিস্ফোরণ - Bangladesh Khabor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম মৎস্য খাতে অবদানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন জাতীয় পদক কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

কুষ্টিয়ায় যুবলীগ নেতার বাড়ীতে ককটেল বিস্ফোরণ

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৫৫৭ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন যুবলীগ নেতা আমিদুর কবীর রিপনের বাড়ীতে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আমিদুর কবীর রিপন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছেন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিদুর কবীর রিপন জানান, “রোববার রাতে আমি আমার নিজ কক্ষে ঘুমাচ্ছিলাম। হঠাত রাত সাড়ে ১১টার দিকে বিকট পর পর দুটো শব্দ হয়। আমি ভয়ে বাইরে এসে দেখি প্রচুর ধোয়া। তারপর বাইরে এসে আমি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল এর আলামত উদ্ধার করে নিয়ে যায়।” তিনি বলেন, “আমি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। এজন্য আমার হয়তো কেউ প্রতিপক্ষ বা রাজনৈতিক কারণে বিএনপি কিংবা জামায়াতের লোকজন আমাকে হত্যার উদ্দ্যোশ্যে এ কাজ করতে পারে।
” স্থানীয়রা জানায়, রোববার রাতে কে বা কারা রিপনের বাড়ীর জানালার পাশে বোমা মারে। হয়তো এবারে চেয়ারম্যান প্রার্থী হতে চাওয়া তাকে মেরে ফেলার উদ্দ্যোশে এমন ঘটনা ঘটতে পারে। এই এলাকা বেশ কিছুদিন শান্ত ছিলো। কিছুদিন আগে গোয়ালগ্রাম ফরাজী পাড়ায় রাত দেড়টার দিকে বোমা বিস্ফোরণ ঘটায়। আবারো হয়তো সন্ত্রাসীরা মাথা চাড়া দিচ্ছে।  দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, রাতে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করেছে। এর মধ্যে টেপ, টিনের কৌটার অংশ, জালের কাঠিসহ কিছু আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় অনুসন্ধান চলছে। ঘটনার সাথে যারাই জড়িত হোক না কেনো তাদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION