1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইসলামী বিশ্ববিদ্যালয় ৪২তম দিবস উদযাপন - Bangladesh Khabor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম মৎস্য খাতে অবদানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন জাতীয় পদক কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ইসলামী বিশ্ববিদ্যালয় ৪২তম দিবস উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৫৪০ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪২তম দিবস পালিত হয়েছে। ৪২তম দিবসে বিশ্ববিদ্যালয়ে ৪২টি বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে প্রশাসন।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে প্রশাসন ভবন চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে ৪২টি গাছের চারা রোপণের উদ্বোধন করেন উপাচার্য, উপ-উপাচার্য। এসময় সেখানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ প্রশাসনের অন্য কর্তাব্যক্তি, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে অনলাইন আলোচনা সভা (ওয়েবিনার)। উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সভাপতিত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড মো. শাহিনুর রহমান এবং অতিথি হিসেবে রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION