1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বকেয়া পাওনার দাবীতে জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বিক্ষোভ - Bangladesh Khabor
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী আড়াইহাজারে কবি নজরুল এন্ড কলেজের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন আড়াইহাজারে পৌরসভায় গাড়ি বহরে শোডাউন বের করেন মেয়ের পদপ্রার্থী ইউসুফ আলী ভুইঁয়া আমি চাইব না বাংলাদেশে আর গুম হোক: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর জয়পুরহাটে বিএনপি নেতা ছুরিকাঘাতের দায়ে প্রধান শিক্ষক গ্রেপ্তার  গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন সোনারগাঁয়ে ১৬শত অবৈধ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড  কোটালীপাড়ায় মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান

বকেয়া পাওনার দাবীতে জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বিক্ষোভ

  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৬৯ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : গ্র্যাচুইটিসহ অন্যান্য বকেয়া পাওনার টাকা অবিলম্বে পরিশোধের
দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী-কর্মকর্তারা।
বুধবার বেলা ১১টা থেকে ২ ঘন্টা ব্যাপী অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে শহরের জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে চিনিকলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি জহুরুল হক সওদাগর, শ্রমিক নেতা বাবুল করিমসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জয়পুরহাট চিনিকলের দুই শতাধিক শ্রমিক. কর্মচারী ও কর্মকর্তারা তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনাদি প্রায় ১৬ কোটি টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। অচিরেই তাদের সমস্থ বকেয়া পাওনা পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION