1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার মিরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা - Bangladesh Khabor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম মৎস্য খাতে অবদানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন জাতীয় পদক কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

কুষ্টিয়ার মিরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৫৯২ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার মিরপুরে দিনব্যপি অনুষ্টিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। গ্রামীন এ খেলা দেখতে এলাকারসহ দুর দুরান্তের লোকজন ছুঁটে আসে। এক উৎসবের আমেজে, বাদ্যযন্ত্রের তালে তালে দর্শকরা উপভোগ করে এই খেলা।
রোববার (২২ নভেম্বর) দিনব্যাপি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের “বারাতালা স্পোটিং ক্লাব” এর আয়োজনে বারুইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সকালে এ খেলার শুভ উদ্বোধন করেন দিশা সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক তসলিম উদ্দিন খান,  বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ শফিকুল ইসলাম মন্টু, বারাতালা স্পোর্টিং ক্লাবের সভাপতি তুফান আলী, সাধারণ সম্পাদক মাসুম বিশ্বাস প্রমুখ। বারাতালা স্পোর্টিং ক্লাবের সভাপতি তুফান আলী বলেন, বাংলাদেশে ইতিহাস-সংস্কৃতির অংশ হিসেবে বাঙালির রক্তে মিশে ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা, যা কালের বিবর্তনে এখন প্রায় বিলুপ্তির পথে। আমরা আমাদের উদ্যোগে প্রতিবছর লাঠিখেলার আয়োজন করে থাকি। এই খেলা টিকিয়ে রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি। গ্রামীন এ লাঠি খেলায় জয়-পরাজয় মুখ্য নয়। বরং দর্শকদের বিনোদন দিতেই এমন আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী লাঠি খেলায় এবার অংশ নেয় হাজরাহাটি ও কবরবাড়ীয়া দল। খেলায় কবরবাড়ীয়া দল জয় লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION