1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাধ্যমিক স্তরে শিক্ষার মানোন্নয়নে অভয়নগরে কর্মশালা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

মাধ্যমিক স্তরে শিক্ষার মানোন্নয়নে অভয়নগরে কর্মশালা

  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৯৫ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : মাধ্যমিক স্তরে শিক্ষার মানোন্নয়নে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কিম’র আওতায় দেশের অন্যান্য উপজেলার ন্যায় যশোরের অভয়নগরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদের নতুন সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম।
সহকারী শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, গাজীপুর রউফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, উপজেলার ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি মাদরাসা ও ৩টি কলেজিয়েট স্কুলের ১শ’ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ২২ জন ম্যানেজিং কমিটির সভাপতি ও ৭৮ জন অধ্যক্ষসহ প্রধান শিক্ষক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION