1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে হত্যা মামলায় একজনের ফাঁসি - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

জয়পুরহাটে হত্যা মামলায় একজনের ফাঁসি

  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩১০ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে আলম খাঁ হত্যা মামলায় শাহিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। এছাড়া টাকার বিনিময়ে মামলাটি আপোষের নামে আসামিদের কাছ থেকে টাকা নেওয়া ও সেই তথ্য আদালতে গোপন করার দায়ে মামলার বাদী আনজুয়াকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। তাছাড়া ১০ হাজার জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত শাহিন ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে। আর আনজুয়ারা একই গ্রামের আলম খাঁর স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের আলম খাঁর কাছ থেকে ৭ হাজার টাকা ধার নেন শাহিন। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলেছিল। ২০০৬ সালে ২০ মে রাতে টাকা ফেরত দেওয়ার জন্য আলম খাঁকে শাহিন তার নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে তাকে শ্বাসরোধ করে বাড়ির পাশে ফেলে রাখে।

পরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় আলমকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ক্ষেতলাল থানায় ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী আনজুয়ারা।

মামলার দীর্ঘ শুনানি শেষে শাহিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এর আগে সেই মামলাটি আপোষের জন্য আসামিদের কাছ থেকে টাকা নেন মামলার বাদী আনজুয়ারা এবং সেই তথ্য তিনি আদালতে গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার দায়ে তার ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় অন্য আসামিদের মামলা থেকে খালাস দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION