1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বসত ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

বাউফলে বসত ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট

  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৫৭ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নের কৌখালী বাজারে তারেক সিকদারের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সুলতান মুহরির নির্দেশে তার ছেলে কবির, সাইদুল ও ভাইর ছেলে বাচ্চুর নেতৃত্বে ৫০-৬০ মটর সাইকেলযোগে ১০০-১৫০ ভাড়াটে সন্ত্রাসীরা এসে এ হামলা চালায়। হামলাকারীরা নগদ ১ লাখ টাকা নিয়ে যায় এবং ফ্রিজ ও টিভিসহ ব্যবসা প্রতিষ্ঠানে ৫-৬ লাখ টাকার মালামাল ভাংচুর করে। এছাড়াও হামলাকারীরা একটি অটোগাড়ির গ্রেজ ও দুটি বসত ঘরে হামলা করে দরজা, জানালা কুপিয়ে ক্ষতবিক্ষত করে। জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে সুলতান মুহরী বলেন,‘ হামলার সাথে আমরা জড়িত না। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তারা নিজেরাই হামলা করে আমাদেরকে দোষারোপ করছে।

বাউফলের বগা তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃ নিরু মিয়া বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দাখিল করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION