1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ থানা আদিতমারী নির্বাচিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর! গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ থানা আদিতমারী নির্বাচিত

  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৯২ জন পঠিত

মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাট জেলায় সার্বিক কর্ম মুল্যায়নে এপ্রিল/২৩ইং শ্রেষ্ঠ থানা, আদিতমারী। এরই স্বীকৃতি হিসেবে এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আদিতমারী থানা পুলিশ।

৩০শে মে২০২৩ইং লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে এপ্রিল/২৩ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে, আদিতমারী থানাকে নির্বাচিত করায়, একই সাথে সার্বিক কর্মমুল্যায়নে আদিতমারী থানার এসআই মোঃ মিজানুর রহমানকে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করেন।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস, (এ-সার্কেল এর অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) জনাব মোঃ আলমগীর রহমান,আদিতমারী থানার ওসি,মোজাম্মেল হক,
পুলিশ পরিদর্শক ( তদন্ত) রফিকুল ইসলাম,সহ আরো অনেকে।

লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ আদিতমারী থানা হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি মোজাম্মেল হক, বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি। এবং স্যারের এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগের জন্য আমার ও আমাদের কাজের স্পৃহা আরও তরান্বিত হবে বলে আমি আশা করি।আমার এই প্রাপ্তি আমার কাছে জীবনের শ্রেষ্ঠ অর্জন।আদিতমারী থানার সকল অফিসার ও ফোর্সদের অক্লান্ত পরিশ্রম এর ফসলও এটি।আর এজন্য আমি সহস্রাধিক স্যালুট জানাই আমাদের প্রিয় স্যারদের কে ।আমার এই সফলতা যেনো অব্যাহত থাকে- এটাই আমার প্রার্থনা ও কামনা। আমরা পুলিশ জনগনকে সাথে নিয়ে শ্রেনী ভেদে সবার সহযোগিতায় সফলতা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।আদিতমারী থানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট হতে পুরস্কার প্রাপ্তি সময় আনন্দের, সেই সাথে দায়িত্ব বোধ ও কাজের স্পৃহা অনেক গুন বেড়ে যায়।সিনিয়র স্যারদের এমন অনুপ্রেরণা মুলক কার্যক্রম সবসময় কাজে প্রেরণা জোগায়। আমাকে সবসময় সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সম্মানিত স্যারদের নির্দেশনা যথাযথভাবে অনুসরন করে আগামীতে আরো উন্নত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে আদিতমারী থানা পুলিশ বদ্ধ পরিকর। সকলের নিকট দোয়া প্রার্থণা করছি আমরা যেন শতভাগ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং আদিতমারী থানায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণ করে আদিতমারী বাসিকে একটি মডেল থানা উপহার দিতে পারি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION