1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুক্তিপণের টাকা না পেয়ে শিশুকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর! গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

মুক্তিপণের টাকা না পেয়ে শিশুকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৮৫ জন পঠিত

এম রাসেল সরকার, রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন বছরের শিশু জুঁই আক্তার হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো–শাহজালাল, জাকির হোসেন ও আশরাফুল।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ‘মুক্তিপণের ১০ লাখ টাকা না দেওয়ায় তিন আসামি শিশু জুঁইকে হত্যা করে। পরে এই ঘটনায় মামলা হলে আসামি শাহজালাল ও আশরাফুল আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আজ আদালত এই মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ অক্টোবর রূপগঞ্জের ভুলতা টেকপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় বছরের শিশু জুঁই আক্তার।

ওইদিন সন্ধ্যায় ফোন করে অপহরণের কথা উল্লেখ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা। পরের দিন ভোরে বাড়ির পাশের স্তূপে একটি পাটের বস্তায় জুঁইয়ের হাত-পা দড়ি দিয়ে বাঁধা এবং মুখে টেপ পেঁচানো লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION