1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে চোলাইমদসহ ১ জন মাদকব্যবসায়ী গ্রেফতার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

জয়পুরহাটে চোলাইমদসহ ১ জন মাদকব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩৪১ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পু্রহাটে র‍্যাবের অভিযানে ১ হাজার ১ শত ৪৮ লিটার চোলাইমদসহ ১জন মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গত ২৮ মে রবিবার বেলা সোয়া ১১ টায় সিপিসি-৩ জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস অপারেশন দল জয়পুরহাট জেলার সদর থানার চকমোহন গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ১ শত ৪৮ লিটার চোলাই মদসহ উক্ত গ্রামের মাদক ব্যবসায়ী মৃত জোগেশ পাহানের পুত্র শ্রী বিনয় পাহান (৪০)কে গ্রেফতার করে।
র‍্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে নিজ বাড়ীতে তৈরী করত এবং তৈরীকতৃ চোলাই মদ সংরক্ষণ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল।
উল্লেখ্য যে, আটককৃত চোলাই মদ প্রকট দূর্গন্ধময় হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে তা ধ্বংস করা হয়।
এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION