1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৩৪ জন পঠিত
এস.এম দুর্জয়, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবদল নেতা গোলজার মোল্লা (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
তিনি গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলর চালক ও অপর এক আরোহী।
সোমবার সকালে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে।নিহত গোলজার মোল্লা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর নয়াপাড়া এলাকার মোল্লাবাড়ির মুকুল মোল্লার ছেলে।তিনি শ্রীপুরে একটি সিরামিক কারখানার শ্রমিক ছিলেন।
আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যানটি স্থানীয়রা আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,গোলজার সকালে বন্ধুর মোটরসাইকেলে চেপে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন।পৌরসভার আনসার রোড এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় গোলজার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION