1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় হযরত মুহাম্মদ (সঃ)কে কটুক্তি কারীর ফাঁসির দাবীতে সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

কুষ্টিয়ায় হযরত মুহাম্মদ (সঃ)কে কটুক্তি কারীর ফাঁসির দাবীতে সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫৯৪ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার মিরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি কারী আমিরুল ইসলামের ফাঁসির দাবীতে সংবাদ  সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) বেলা ১২ টায় কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে এ যৌথভাবে সংবাদ সম্মেলন করে মুফাচ্ছির পরিষদ, উলামা পরিষদ, বঙ্গবন্ধু উলামা পরিষদ, দায়ী ইলাল্লাহ ফাউন্ডেশন, হাজী কল্যাণ পরিষদ, হেফাজতে ইসলাম ও স্থানীয় তৌহিদী জনতা। সংবাদ সম্মলণে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয় মুফাচ্ছির পরিষদ কুষ্টিয়ার সভাপতি মুফতি মাওলানা আব্দুল হান্নান। লিখিত বক্তব্যে তিনি বলেন, “কুষ্টিয়ার মিরপুর উপজেলার দারুস সালাম অনলাইন মডেল স্কুলের পরিচালক আমিরুল ইসলাম ফেসবুকে ভিডিও এর মাধ্যমে বক্তব্য দেন যে, সারা বিশ্বের মুসলমানেরা যে কালেমা ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ পড়ে ঈমান গ্রহণ করে থাকেন সেটা নাকি ভুল এবং শিরিক যুক্ত।
যা মুসলমানদের অন্তরে আঘাত হেনেছে। এছাড়া তিনি ইতিপূর্বে কোরআন ও হাদিস বিরোধী বক্তব্য প্রকাশ করেন। এবং ৫ ওয়াক্ত নামাজে তিনি বিশ্বাস করেন না। তার পূর্বের কর্মস্থল আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি বহিস্কার হন বুখারী শরীফ ও মেশকাত শরীপ হাদিসের উপর পা দিয়ে দাড়ান এবং বলেন, এর উপর পায়খানা করলেও কোন গুনাহ হবে না বলে বক্তব্য দেওয়ার জন্য।’ আব্দুল হান্নান বলেন, “আমরা মুসলমানরা সকলেই চাই আমাদের ধর্মীয় অনুভুতিতে যারা আঘাত হানবে তাদের কঠোর শাস্তি হোক। আমরা মিরপুর থানা পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় এই আমিরুল ইসলামকে আটক করার জন্য।” এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের সাবেক সভাপতি মুফতি মাওলানা ইব্রাহিম খলিল হুসাইন কাশেমী, কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু উলামা পরিষদের সভাপতি মওলানা ফারুক আযম জিহাদী,
জাতীয় মুফাচ্ছির পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক মাওলানা খালেদ হোসাইন সিপাহী, মিরপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, উপজেলা হাজী কল্যান পরিষদের সভাপতি আব্দুল্লাহ হেল কাফি, সাধারন সম্পাদক আব্দুস সালাম, জেলা হেফাজত ইসলামের সদস্য মুফতি মাওলানা আরিফ বিল্লাহ, দায়ী ইলাল্লাহ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা নাসিম উদ্দিন, উলামা মাশায়েক কমিটির সদস্য তানভীর হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুসসহ মিরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দরা প্রমুখ। উল্লেখ্য গত শুক্রবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে আমিরুল ইসলাম (৫৫) পুলিশ আটক করে। পরে মামলা দায়েরপূবক তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION