1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন, চার প্রতিষ্ঠানকে জরিমানা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর! গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ চিকিৎসকদের বদলি-পদায়নে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে: ঢাকা রেঞ্জ ডিআইজি

জয়পুরহাটের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন, চার প্রতিষ্ঠানকে জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩২০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি,পাউরুটি ও বিস্কুট উৎপাদন করার অপরাধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চারটি বেকারী প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৫ জয়পুরহাটের ভ্রাম্যমান আদালত। বৃহস্প্রতিবার  দুপুরে উপজেলার পাঁচবিবি পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এই জমিরামান করা হয়।
র‌্যাব জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, পাউরুটি ও বিস্কুট উৎপাদন ও বিপণন করার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের নেতৃত্বে পাঁচবিবি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি,পাউরুটি ও বিস্কুট উৎপাদন এবং বিপনন করার অপরাধে স্মৃতি বেকারীর মালিক মোঃ মোজাফরকে ৫ হাজার টাকা, আনছারী বেকারীর মালিক মোঃ খলিল আনছারীকে ৮ হাজার টাকা, রাখি বেকারীর মালিক শ্রী জীবন কৃঞ্চ সরকারকে ৫ হাজার টাকা ও হিমালয় আইসক্রিম এর মালিক মোঃ মনিরুজ্জামান শান্তকে ৩ হাজার টাকা করে সর্বমোট- ২১ হাজার টাকা জরিমানা করেন। পরে ভেজাল মিষ্টি, পাউরুটি ও বিস্কুট তৈরীর উপাদানসমূহ ধ্বংস করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION