1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে প্রভাবশালীদের ইন্ধনে সরকারি জমি দখল করে ভবন নির্মাণ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

অভয়নগরে প্রভাবশালীদের ইন্ধনে সরকারি জমি দখল করে ভবন নির্মাণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৬০ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের সিংগেড়ি বাজারে প্রভাবশালীদের ইন্ধনে সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, সিংগেড়ি বাজারে পূর্বকোনে সড়কের পাশে ভবন নির্মান করছেন উপজেলার সিংগেড়ি গ্রামের মৃত- জেলমান শেখের ছেলে রড সিমেন্ট ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম। তথ্য অনুসন্ধানে জানা গেছে, সরকারি জমির উপর গড়ে তোলা হচ্ছে বহতল ভবন।
সম্পূর্ণ বেআইনী ভাবে সরকারি কোন অনুমোদন না নিয়ে তৈরি করা হচ্ছে ঐ ভবন। এবিষয়ে ভবন নির্মাণকারী ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম সরকারি জমিতে ঘর নির্মাণের কথা স্বীকার করে বলেন, ঐ ভবনের কিছু অংশ সরকারি জমিতে পড়েছে, যে কারনে আমি কোন সরকারি অনুমোদন নেওয়ার বিষয় চিন্তা করিনি। তবে যদি কোন সমস্যা হয় সেইটা স্থানীয় নায়েবের সাথে সমাধান করবো।
এব‍্যাপারে বাঘুটিয়া ভূমি অফিসের নায়েব প্রশান্ত কুমার জানান, আমি এক সপ্তাহ আগে যোগদান করেছি, সরকারি জমি দখল সম্পর্কে আমার কিছু জানা নেই, খোঁজ নিয়ে ভবন নির্মাণ বন্ধ করার ব্যবস্থা নিব।
অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, আমি এই মাত্র জানলাম, অফিসার পাঠাচ্ছি, অবৈধ ভাবে সরকারি জমি দখল করে ভবণ নির্মাণ যদি কেউ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION