1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শার্শায় সাংবাদিককে হামলার ঘটনায় থানায় এজাহার, আটক ১ - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

শার্শায় সাংবাদিককে হামলার ঘটনায় থানায় এজাহার, আটক ১

  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৬৩ জন পঠিত

নিজস্ব প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগুড়ী গ্রামের মাদক (গাঁজা) বিক্রয়ের সময় আব্দুল গনি নামে একজন মাদক ব‍্যাবসায়ীকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ১৫ দিন কারাদণ্ড প্রদানের তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশের জেরে।

দৈনিক আজকালের কন্ঠ, ও দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মোঃ সোহাগ আলীর উপরে হামলা ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করা হয়। ওই ঘটনায় মোছাঃ নুরজাহান বেগম (৪০) নামে এক জনকে আটক করেছে পুলিশ।

এজাহারকৃত আসামী হলো, উপজেলা ৭নং কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাগুড়ী গ্রামের মোছাঃ নুরজাহান বেগম (৪০) মোঃ হাফিজুল রহমান (৪৫) মোঃ সুমন হোসেন (২১)।

প্রসঙ্গ, গত সোমবার (১৫ মে) সকাল দশটার সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) ফারজানা ইসলাম, মোবাইল কোর্টের মাধ্যমে একজন মাদক বিক্রেতাকে ১৫ দিন কারাদণ্ড প্রদান করেন, ওই তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করাতে (২০ মে) রাত দশটার সময় সাংবাদিক সোহাগের উপর হামলা করা হয়।

সাংবাদিক মোঃ সোহাগ আলী জানান, এই ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে, তবে মুল হামলাকারীরা এখানো আটক হয়নি।

এ ব্যাপারে বাংলাদেশ প্রেসক্লাব শার্শা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান নয়ন বলেন, এটি একটি ন‍্যক্কারজনক ঘটনা, আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

শার্শা থানার ওসি এস এম আকিকুল ইসলাম বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল, একজনকে আটক করা হয়েছে, বাকিদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION