1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ছেলের হাতে বাবা খুন - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

গোপালগঞ্জে ছেলের হাতে বাবা খুন

  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৭১ জন পঠিত

নিজস্ব প্রতিনিধি : গোপালগঞ্জে বাবা ইসমাইল কাজীকে (৫৮) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আলীম কাজীর (২৫) বিরুদ্ধে। শনিবার (১৩ মে) সকালে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইসমাইল কাজী চর মানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকার তাইজেল কাজীর ছেলে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, আলীম কাজী (২৫) মাদকাসক্ত। প্রায় প্রতিদিনই মাদকের টাকা নিয়ে পিতা ইসমাইল কাজীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতো। শনিবার সকালে মাদকের টাকা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে বটি দিয়ে ইসমাইল কাজীর পিছন থেকে ঘাড়ে কোপ দিলে দেহ থেকে মাথা কেটে ঝুলে পড়ে। পরে পরিবারের লোকজন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনার পর ঘাতক আলীম কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, হত্যাকান্ডের আলামত বটি উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় ছেলে সেলিম কাজী বলেন, আমার মেঝ ভাই আলীম কাজী মাদকাসক্ত। প্রায় প্রতিদিনই মাদকের টাকা নিয়ে আমার পিতার সাথে ঝগড়া হতো। মাদকের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বটি দিয়ে আমার পিতার ঘাড়ে কোপ দেয। এতে সে মারা যায়।

নিহতের দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম জানিয়েছেন, আলীম কাজী সারাক্ষণ নেশা করতো। তাকে এই পথ থেকে ফেরানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কোন লাভ হয়নি। আজ মাদকের টাকার জন্য তার পিতার সাথে ঝগড়া শুরু করে। এরই এক পর্যায়ে পিছন থেকে বটি দিয়ে তার পিতার ঘাড়ে কোপ দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION