1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি সভা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

বাউফলে ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি সভা

  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৩৭ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ঘূর্নিঝড় প্রস্তুতিমূলক সভায় এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ঘূর্নিঝড় মোখার আঘাত থেকে জান ও মালের নিরাপত্তায় ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
উপজেলার ১৫ টি ইউনিয়নের  ও ১টি পৌরসভার পৌর মেয়র ও সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন। বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন প্রস্তত রাখা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও ইউনিয়ন সেচ্ছাসেবকদল গঠন করা হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন।
এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে উপজেলার সকল স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা প্রদানের জন্য ১৬ টি মেডিকল টিম গঠন করা হয়েছে ।
বিদ্যুৎ সরবারহ সচল রাখার জন্য পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সার্বক্ষনিক  পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য খোলা হয়েছে কন্ট্রোলরুম।
প্রস্ততিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ বায়েজেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অবঃ) মোঃ আমিরুল ইসলাম ,পল্লী বিদ্যুৎ বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মুজিবুর রহমান চৌধুরী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা, সাংবাদিকবৃন্দ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION