1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে মহিলাদের কিছু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে জখম - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

বাউফলে মহিলাদের কিছু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে জখম

  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৭১ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ রেজাউল সরদার (৩৫) নামে এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রেজাউল ওই গ্রামের সিরাজ সরদারের ছেলে।

আহত রেজাউলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১মে) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে রেজাউল অসুস্থ অবস্থায় বেডে শুয়ে আছেন। তার কথা বলতে কষ্ট হচ্ছে । সমস্ত শরীর বিষব্যথায় ভরা। বেড থেকে মাথা তুলতে পারছেন না।

সংবাদিক পরিচয় দিলে কথা বলতে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, মঙ্গলবার দুপুরে তাদের বাড়ীর পুকুর পাড়ে বসে মাছ ধরার জাল বুনছিলেন। এ সময় ওই পুকুরে আমাদের বাড়ীর ৭/৮ জন নারী গোসল করে চলে গেছেন। তারা কোন প্রকার মন্তব্য করেননি। কিন্তু পাশের বাড়ীর ইয়াকুব হাওলাদারের স্ত্রী তাদের বাড়ীর পুকুরে পানি না থাকায় আমাদের বাড়ীর পুকুরে গোসল করতে আসেন। তিনি আমাকে দেখে নানা ধরনের কটুক্তি করতে থাকেন। আমি তার কটুক্তির প্রতিবাদ করি। পরে ওই নারী আমার বিরুদ্ধে তার স্বামী ইয়াকুবের কাছে গিয়ে মিথ্যা অপবাদ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইয়াকুব (৩৫) ও তার ছোট ভাই সোহাগ (৩০) এসে কোন কিছু বুঝে ওঠার আগেই আমাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এতে আমি অচেতন হয়ে পরি। পরে আমার ছোট ভাই আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION