1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আশুলিয়ায় নির্মানাধীন ভবন থেকে পরে শ্রমিকের মৃত্যু - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়ায় নির্মানাধীন ভবন থেকে পরে শ্রমিকের মৃত্যু

  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৪৫ জন পঠিত

মো.মাইনুল ইসলাম, সাভার : সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের ১৪ তলা ভবনের ১১ তলা থেকে পড়ে মাহবুবুর রহমান (৪০) নামের এক রাজমিস্ত্রি নিহত।

প্রত্যক্ষদর্শীদের তথ্যসূত্রে জানা যায়, বুধবার (১০ মে) বিকেল আনুমানিক ৩:৫০ মিনিট নাগত আশুলিয়ার নালিজা মোড় বগাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করে।

নিহত মাহবুবুর রহমানের বাড়ি নাটোর জেলার বাগাতি পাড়া, বাঁশবাড়ি গ্রামের জলিল মিয়ার ছেলে,সে গত চার দিন যাবত ঠিকাদার শহিদুল ইসলামের আন্ডারে কাজ করে আসছিল।

স্থানীয়রা জানান ১৪ তলা এই ভবন নির্মাণে মানা হচ্ছে না বিল্ডিং কোর্ড আইন।

এত বড় বহুতল ভবণ নির্মানে নেয়া হয়নি সেফটিংয়ের কোন ব্যবস্থা। বিল্ডিং নির্মাণাধীন আইন কতটুকু মানা হচ্ছে উক্ত বিষয়ে বিল্ডিং কনস্ট্রাকশন ম্যানেজার মনিরের কাছে জানতে চাইলে তিনি আর কোন কথা না বলে ফোন রেখে দেন। তবে এব্যপারে কথা বলা সম্ভব হয়নি মালিক পক্ষের সাথে।

স্থানীয়রা জানান, বিল্ডিংয়ের চার পাশ কোন সেফটিং এর ব্যাবস্থা না থাকায় এরকম দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসি আরো বলেছেন, এতো বড় ভবনের উপর থেকে ইট বাঁশ কাহারো উপর পরলেও ঘটতে পারে আরো বড় ধরনের দূর্ঘণা। এর ভবণের মালিগন প্রভাবশালী হওয়ায় কারো কথা পাত্তা দেয় না এবং শোনেন না কাহারো কথা। আমরা এসকল বিল্ডিং মালিকদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহাব আলী বলেন, আমি ঘটনা স্থলে গিয়ে কাউকে পাইনি, আসলে কি ভাবে মৃত্যু হয়েছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION