1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে জোর পূর্বক জমি দখলের চেষ্ঠা : বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ১ - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

অভয়নগরে জোর পূর্বক জমি দখলের চেষ্ঠা : বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ১

  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২০৪ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে জোর পূর্বক জমি দখলের চেষ্ঠা বাধা দেওয়ায় দেশিয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। এতে আহত হয়েছেন এক ব্যক্তি। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হয়েছেন দুই জন।
ঘটনাটি ঘটেছে উপজেলার তালতলা নামক স্থানে । গত ৫ ই মে বেলা আনুমানিক ১০ টার দিকে বিবাদী গন একই গ্রামের মৃত কানাই শেখের ছেলে হারুন শেখ গং ঘটনাটি ঘটিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, তালতলা বাজার চত্তরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো.ফারুক হোসেন সরদার(৪৮) ও খালাতো ভাই আয়নাল জমাদ্দারের (৫২) ওপর হামলার রামদা, লাটিশোটা, রড নিয়ে এলাকার ভূমিদস্যু হারুন শেখ, তার ছেলে ইমন শেখ, তার ভাই আকুবব্বার শেখ, তার ছেলে শফিয়ার শেখ গং এলোপাথাড়ি ভাবে কুপিয়ে মারপিট করে পালিয়ে যায়। এ ঘটনা আয়নাল জমাদ্দার বাদী হয়ে হারুণ শেখ গংয়ের নামে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১১ । তারিখ ৫/৫/২৩।
সূত্র জানায়, অভয়নগরে তালতলা বাজার এলাকার সামছুর রহমান সরদার তার পিতা মৃত দেলবর সরদারে রেকার্ডের জমি মালিকানায় ৭৭১ খতিয়ানে সাবেক দাগ ৯৬ হাল দাগ ৯০ আরএস খতিয়ান ৮৫৬ মোট জমি পরিমান ৬১শতক ভোগ দখল করে খেয়ে আসছেন। তিনি মারা যাওয়ার পর তার একমাত্র ছেলে সামছুর রহমান সরদারের নামে ওয়ারেশ সূত্রে ওই জমির মালিকায় চলে আসে। এরপর সামছুর রহমান সরদার তার ৫ ছেলেদের সাথে সম্মনয় করে সেঝো ছেলে মো. ফারুক হোসেন সরদারের নামে ওই সম্পত্তি লিখে দেন। যার দলিল নং ৯০২। মৌজা একতারপুর। ওই সম্পত্তি এক সময় স্থানীয় কানাই শেখ দেলবর সরদারে জমি চাষ করে খেত। এরপর সড়ক দূর্ঘটনায় দেলবর সরদার মারা গেলে কানাই শেখ সুযোগ সন্ধানে সু কৌশলে এলাকার আকাম সরদারকে মালিক সাজিয়ে জাল দলিল করে নেন।
কানাই শেখ তখন তার নামে ওই সম্পত্তির সাড়ে ৪৪শতক ভূমি অফিসের লোকজনকে ম্যানেজ করে মাঠ জরিপ তথ্য গোপন রেখে তার নামে রের্কড করেন। কয়েক বছর পর কানাই শেখ মারা যান। এসময় সামছুর রহমান সরদার টের পেয়ে বিজ্ঞ আদালতের সরানাপন্ন হন। তখন ওই সম্পত্তির উপর সামছুর রহমান সরদার এক নং বাদী ও তার ছেলে মো. ফারুক হোসেন সরদার ২নং বাদী হয়ে দেয়ানী মামলা দায়ের করেন। যার নং ৩৬।
এ মামলায় বিনা প্রতিদন্দীতায় কেস খারিজ হয়ে যায়। ২নং  বাদী মো. ফারুক হোসেন সরদারে মামলা চলমান রয়েছে। যার নং ৬৭। তারিখ ২০০৮। ফারুক হোসেন সরদার আবার ওই সম্পত্তির উপর রের্কড সংশোধনের জন্য এলএসটি কোর্টে মামলা নামে দায়ের করেন। মামলা নং ৩০৯৮। তারিখ ২০১৭। পরে যশোর ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল আদালত মো. ফারুক হোসেনের অনুকুলে রায় প্রাপ্ত হয়। এরপর বিবাদী মৃত কানাইয়ের ওয়ারেশ হারুন গং এলএসটি কোর্টে রায়ের পর আপিল করেন। যার মামলা নং ৩ । তারিখ ২০২২। এ মামলায় মো. ফারুক হোসেন সরদার পক্ষে আদালত রায় বহাল রাখেন। তাদের বৈধ কোন কাগজ পত্র না থাক্য়া কেস টি বিজ্ঞ আদালত খারিজ করে দেন। মৃত কানাই শেখের ছেলে হারুন শেখ গং বাদী হয়ে ওই ৬১ শতক জমির উপর বিবাদী মো. ফারুক হোসেনের নামে যশোর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফোজদারী ১৪৪ ধারা মামলা দায়ের করেন। আদালত অভয়নগর থানাকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমার দেওয়ার আদেশ দেন।
এসময় অভয়নগর থানা তদন্ত সাপেক্ষে একটি প্রতিবেদন জমা দেন বিবাদী মো.ফারুক হোসেনের পক্ষে। এরপর থেকে ফারুক হোসেন ওই জমি ভোগ দখল করে খেয়ে আসছেন। পরে হারুন গং এলএসটি কোর্ট থেকে নকল তুলে হাই কোর্টে সরানাপন্ন হন। সে মামলায় মো. ফারুক হোসেন সরদারের পক্ষে আদালত রুল ঘোষনা করেন। এবং তাদেরকে আদালত কারণদর্শানো নোটিশ দেন। তারা কারণদর্শানো নোটিশের জবাব না দিয়ে স্ট্রে করেন। তারপর তারা আদালতে ২০২৩ সালে সময় চেয়ে আবেদন জমা দেন। বিজ্ঞ আদালত তাদের সময় বৃদ্ধি করেন। এবং আদালত উভয় পক্ষকে নির্দেশ দেন যে যে অবস্থানে আছেন সে সে ওই অবস্থানে থাকবেন। কিন্তু তারা কোর্টে নিষেদাজ্ঞা অমান্য করে বিবাদীকে বিভিন্ন প্রকার ভয় ভীতি, হত্যা ও হুমকি প্রদান করে আসছেন। হারুল শেখ গং বিবাদীদের বাজারে দেখা হলে হত্যার হুমকি প্রদান করেন। চলতি মাসের ৫/৫/২৩ সালে শুক্রবার বেলা ১০ টার সময় তালতলা বাজার চত্তরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো.ফারুক হোসেন সরদার ও খালাতো ভাই আয়নাল জমাদ্দারের উপর হামলা চালাই।
এ ঘটনা আয়নাল জমাদ্দার বাদী হয়ে হারুণ শেখ গংয়ের নামে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১১। তারিখ ৫/৫/২৩। এ বিষয় মো.ফারুক হোসেন সরদার বলে, ভ‚মি সংক্রান্ত বিষয় নিয়ে হারুন শেখ গং আমার জমি দখল করার  চেষ্ঠা করে আসছেন। এ বিষয়ে মামলা চলছে। তারা তা না মেনে আমাদের উপর অর্তকিত হামলা করে আমাদের জখম করেছেন। হাইকোর্ট থেকে জমির উপর স্ট্রে ঘোষণা করেছেন। আমার জমির উপর হারুন শেখ গং লোকজন নিয়ে ঘর তৈরি করছিলো । আমি দেখে বাধা দিতে গেলে দেশিও অস্ত্র নিয়ে আক্রমণ করেন। এতে   আমার খালাতো ভাই আয়নাল জমাদ্দার ঠেকাতে গেলে । তার মাথায় রামদা দিয়ে আঘাত করে।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মাথায় কর্তব্যরাত চিকিৎসক ৬ টি শেলাই দেন। আহত আয়নাল জমাদ্দার বলেন, আমি ঠেকাতে গিয়েছি আর আমাকে এমন ভাবে আঘাত করে। আমি এ বিষয়ে প্রশাসনের কাছে বিচার চাই।
অভিযুক্ত হারুন শেখ বলেন, ৬১ শতকের মধ্যে সাড়ে ৪৪ শতক জমি আমার বাপের নামে রের্কড হয়েছে। তাই আমি দখলের দাবিদার।
এ বিষয় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, জমি সংক্রন্ত বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। দুই আসামীকে আটক করা হয়। পরে তাদের যশোর আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (চলতি দ্বায়িত্ব) ভার প্রাপ্ত কর্মকর্তা মিলন কুমার মন্ডল জানান, তালতলা বাজার চত্তরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো.ফারুক হোসেন সরদার ও খালাতো ভাই আয়নাল জমাদ্দারকে হত্যার উদ্দেশ্যে জখম করা হয়। থানায় এজাহার ভুক্ত হয়েছে। আসামী আটক করে আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION