1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই ডাক্তারের অনিয়মের কারণে সেবা থেকে বঞ্চিত রোগীরা - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই ডাক্তারের অনিয়মের কারণে সেবা থেকে বঞ্চিত রোগীরা

  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৯৪ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জসিমউদ্দীন ও এ্যনেসথেসিয়া কনস্যলটেন্ট ডাঃ দিদারে ইলাহির অনিয়ম দিন দিন প্রকট আকার ধারণ করেছে। ইচ্ছে হলে চেম্বারে বসেন আবার ইচ্ছে হলেই বেরিয়ে যান। তাদের ইচ্ছের উপর নির্ভর করে কঠিন ও জটিল রোগীদের চিকিৎসা। আবার কোন কোন দিন হাসপাতালেই আসেননা তারা।
অবহিত করার প্রয়োজন মনে করেননা সংশিষ্ট কর্মকর্তাকে। এতে করে প্রকৃত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে এ উপজেলার হাজার হাজার মানুষ। সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে নির্ধারিত সময়ের পরে চেম্বারে এসে আবার নির্ধারিত সময়ের পূর্বেই কর্মস্থলত্যাগ করা ও সংশিষ্ট কর্মকর্তাকে অবহিত না করে ছুটি কাটানোয় নানা প্রশ্নের জন্ম দিয়েছে সচেতন মহলে।
মঙ্গলবার (৯ মে) দুপুর ১২ টার সময় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১২ নাম্বার রুমে গিয়ে দেখা যায়, ডাঃ জসিমউদ্দীন এর চেম্বারের সামনে রোগী বসে থাকলেও ভিতরে কেউ নেই। চেয়ার ফাঁকা পড়ে আছে।
পাশের চেম্বারের এক ডাক্তারের সহযোগী নামের দালাল জানান, স্যার সকাল থেকে ছিল একটু আগে বেরিয়ে গেছেন। চেম্বারের সামনে বসে থাকা রবিউল ইসলাম (১২) নামের একজন রোগীর পিতা জানান, গত দুইদিন হাসপাতালে এসে ফিরে গিয়েছি, শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে পায়নি। আজও পাবোনা বলেই মনে হচ্ছে।
আসমা খাতুন নামের একজন নারী জানান, আমার ২ মাসের বাচ্চাকে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে কিন্তু সে ডাক্তার নেই।
রোগীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ডাঃ জসিমউদ্দীন বলেন, অনেক সময় রোগী না থাকলে চলে আসি। গত সোমবারে অসুস্থতার কারণে হাসপাতালে যায়নি।
অনুপস্থিতির ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানিয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে সময় জানানো হয়নি, পরে জানিয়েছি। এদিকে এ্যানেসথেসিয়া কনস্যলটেন্ট ডাঃ দিদারে ইলাহীকে প্রায় সময় হাসপাতালে পাওয়া যায়না। গতকাল মঙ্গলবার উপজেলার আলিপুর গ্রাম থেকে মোবারক হোসেন নামের একজন রুগি অপারেশনের জন্য আসেন। তাকে বিভিন্ন টেষ্ট করতে বলে চলে যান। পরে তাকে না পেয়ে তার দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান।
হাসপাতাল সুত্রে জানা যায়, প্রতি সপ্তাহে ৪ দিন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করার কথা থাকলেও তিনি দূরত্বের অযুহাতে ২-৩ দিনের বেশি হাসপাতালে আসেননা। তার অনুপস্থিতি ও অসহযোগীতায় নিয়মিত অপারেশন ব্যাহত হচ্ছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ডাঃ দিদারে এলাহী জানান, আমার কারণে কোন অপারেশন বাধাগ্রস্থ হয়নি। অসুস্থতার কারণে গত সোমবার হাসপাতালে যেতে পারিনি। অনুপস্থিতির ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না জানানো হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান সোমবারে দুই ডাক্তারের অনুপস্থিতির বিষয়টি স্বীকার করে বলেন, নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ করার সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION