1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাজীপুর সদরে তালাবদ্ধ ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

গাজীপুর সদরে তালাবদ্ধ ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৩০২ জন পঠিত
এস.এম দুর্জয়, গাজীপুর : গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি বাসার তালা ভেঙে আশরাফুল আলম (২৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ মে) সদর উপজেলার বাঘের বাজার শিরিরচালা এলাকায় স্থানীয় হযরত আলী ভাড়া বাসার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।এই ঘটনা নিয়তের মা-বাবা পলাতক রয়েছেন।
নিহত আশরাফুল নেত্রকোনার মোহনগঞ্জ থানার কানুহারী গ্রামের ওমর ফারুকের ছেলে। সে মা-বাবার সাথে স্থানীয় হযরত আলীর বাসায় ভাড়া থেকে স্থানীয় জে এল ফ্যাশন লিমিটেড কারখানায় চাকরি করতেন।
স্থানীয়রা এবং পাশের ভাড়াটিয়াদের সাথে কথা বলে জানা যায়,শুক্রবার রাতে নিহত আশরাফুল ও তার মা-বাবার রাতে একই কক্ষে থাকেন। ভোরে  তার মা-বাবার গুম থেকে উঠে ঘরে তালা লাগিয়ে বেড় হয়।পরবর্তীতে অফিসের সময় পার হয়ে গেলেও তারা সারা দিন বাসায় ফিরে আসেনি। এবং তাদের ছেলেও ঘর থেকে বের হয়নি। সারাদিন কোন সারা শব্দ না পাওয়ায় পাশের ভাড়াটিয়ারা শনিবার সন্ধ্যায় তাদের ছেলে আশরাফুলকে ডাকতে থাকেন। কিন্তু কোন সারা শব্দ না পাওয়ায়
বিষয়টি সন্দেহজনক হলে স্থানীয়দের সহায়তায়  তালা ভেঙে গলাকাটা লাশ দেখতে পায়। পরে জয়দেবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে শনিবার রাত ৮ টায় লাশ উদ্ধার করে। এসময় নিহত আশরাফুলের মা-বাবাকে ‘পাওয়া যাচ্ছে না’ বলে পুলিশের ভাষ্য।
জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল চন্দ্র সরকার জানান, শিরিরচালা এলাকার স্থানীয় হযরত আলী ভাড়া বাসার একটি কক্ষ থেকে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এসময় নিহত আশরাফুলের মা-বাবা পলাতক আছেন বলে তিনি জানান।
এবং ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION