1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সেতুর সংযোগ সড়ক নির্মাণ না করায় ভোগান্তির শিকার এলাকাবাসী - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাউফলে সেতুর সংযোগ সড়ক নির্মাণ না করায় ভোগান্তির শিকার এলাকাবাসী

  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৯৯ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৮নং মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা সেতুর সংযোগ সড়ক নির্মাণ না করায় ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

দুই বছর আগে মূল অবকাঠামো নির্মাণ করা হলেও অ্যাপ্রোচের অভাবে সেতুটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। মঙ্গলবার সরেজমিন পরিদর্শনকালে বিষয়টি নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে সেতুটি নির্মাণ করে। কিন্তু সেতুর অ্যাপ্রোচ নির্মাণ না করায় সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কনকদিয়া এসএস স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। কালাম খান নামের এক শ্রমিক বলেন, সংযোগ সড়ক নির্মাণ না করায় আমরা কাঠ দিয়ে মই বানিয়ে দিয়েছি। এরপর থেকে দুই পাশের মই বেয়ে এলাকাবাসী সেতু পারাপার হচ্ছেন। তহমিনা বেগম নামের অপর এক শ্রমিক বলেন, আমরা প্রতিদিন এই সেতু পারাপার হয়ে ফসলের মাঠে কাজ করতে যাই। ঝঁুকি নিয়ে প্রতিদিন সেতুতে উঠতে হয়। আসমা আক্তার ও শিউলি বেগম নামের দুই শিক্ষার্থী জানায়, এই সেতুতে উঠতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার শিকার হতে হয়েছে। সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে গিয়ে আছড়ে পড়ে কয়েকজনের পা ভেঙে গেছে। এখন সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, একাধিকবার তাগেদা দেওয়ার পরও পদক্ষেপ নিচ্ছে না কতৃপক্ষ।

এদিকে বিষয়টি নিয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর অ্যাপ্রোচ সড়ক নির্মাণের জন্য মাটির বঁাধ তৈরি করে বালু ভরাটের উদ্যোগ নেয় ঠিকাদার। আলতাফ হোসেন নামের এক ব্যক্তি বলেন, মাটির বাঁধ তৈরির পর লাপাত্তা হয়ে যান ঠিকাদার।

এ প্রসঙ্গে প্রকল্পের ঠিকাদার গিয়াস উদ্দিন বলেন, অচিরেই সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হবে। উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, কাজটি ফেলে রাখায় আমরাও বিপাকে আছি। এলাকার লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন। ঠিকাদারের সঙ্গে আলাপ করে শিগগিরই সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION