1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় অটোচালক রুবেল হত্যার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধায় অটোচালক রুবেল হত্যার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২৩৮ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার অটোভ্যান চালক রুবেল হত্যা ঘটনার রহস্য উন্মোচন করলেন পুলিশ। এঘটনায় জড়িত ৫ আসামীকে গ্রেফতারও করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অটো ভ্যানের বিভিন্ন অংশ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (২৮এপ্রিল) দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার  কামাল হোসেন সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।
তিনি জানান, সাক্ষ্য প্রমাণ বিহীন এই হত্যা মামলা সমাধান করতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নেয়।
গত মার্চ মাসের ২০ তারিখে সাঘাটা থানার বাদিনার পাড়া গ্রামে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে রুবেল হোসেন নামে এক ব্যাক্তির মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ ব্যাপক তদন্তের পর ঢাকা থেকে ৩জন আসামীকে গ্রেফতার করে।
আসামীরা হলেন গাইবান্ধার সাঘাটার ওবাইদুল ইসলাম, রুবেল মিয়া ও বরিশালের গুয়াবাড়িয়া গ্রামের জসিম উদ্দিন। তারা ঢাকার জিরাবো এলাকায় এক সঙ্গে এই ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।
পুলিশ সুপার আরও জানান, ওই ৩ আসামী হত্যা কান্ডের ২দিন আগে এলাকায় আসে এবং রুবেলের অটো ভ্যানটি সাঘাটা বাজার থেকে বাদিনার পাড়া গ্রামের দিকে নিয়ে যায়। পথে তাকে হত্যা করে ভুট্টা ক্ষেতে মরদেহ ফেলে রেখে অটো ভ্যান ও মোবাইল নিয়ে চলে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এসব স্বীকার করেছে। এই অটো ভ্যান ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আরও ২জনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION