1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে সাড়ে পাঁচ হাজার পরিবার পেল শেখ হেলালের ঈদ উপহার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ৩শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এখনও একদলীয় শাসনের ধারাবাহিকতা চলছে: রুমিন ফারহানা সাংবাদিককে ‘সাংঘাতিক’ বলা কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রত্যাহার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন বিথীকা সাধু হত্যা মামলায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

ফকিরহাটে সাড়ে পাঁচ হাজার পরিবার পেল শেখ হেলালের ঈদ উপহার

  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৬০৪ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাটে সাড়ে ৫ হাজার পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। এসময় তিনি বলেন, ‘ফকিরহাটের মানুষের ভালবাসা আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। আপনাদের কাছে এসে আমি প্রশান্তি পাই।’
বুধবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার লখপুর, মূলঘর ও পিলজঙ্গ ইউনিয়নে তিনি ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।
এসময় প্রখর রোদ উপেক্ষা করে মানুষকে তাঁর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতে দেখা যায়। শেখ হেলাল উদ্দীন নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়, ৮টি ইউনিয়নের সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী, কুর্তা ইত্যাদি ঈদ উপহার সামগ্রী প্রদান ও ৩২ জন দরিদ্র মানুষকে ৫ হাজার করে ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করেন।
শেখ হেলাল তার বক্তব্যে বলেন, উন্নয়নের কারণে আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে রাষ্ট্র ক্ষমতায় রাখবে। ফকিরহাটে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার নির্দেশ দেন।
অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার কে.এম. আরিফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফা বেগম নেলী, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান, ইউপি চেয়ারম্যানবৃন্দ, দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION