1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

বাউফলে হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৭১ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ঈদুল ফিতরকে সামনে রেখে মানবতার বন্ধু ও এসএসসি ২০১৫ ব্যাচের উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে গরীব দুস্থদের মাঝে অল্প মূল্যে  খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২শ৪০ টাকা  কেজির মুরগী বিক্রি করা হয়েছে ১শ২০ টাকায়, ১শ টাকার ১০টি ডিম বিক্রি করা হয়েছে ৫০ টাকায়। ১৪৫ টাকা লিটার সয়াবিন তেল বিক্রি করা হয়েছে ১শ টাকায় ।
বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বল্প মূল্যে চলে বেচা বিক্রি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন এই ভতর্ূকি মূল্যের  খাবার সামগ্রী বিক্রির উদ্বোধন করেন। প্রথম দিনে ১শ ২৫ পরিবারের মধ্যে ভতর্ূকি মূল্যে খাবার সমাগ্রী বিক্রি করা হয়।
২০১৫ ব্যাচের আরিফুল ইসলাম সাগর জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে কয়েকজন বিত্তবান ও ৩০ জন বন্ধু মিলে ৩৫ হাজার  টাকার মুরগি, তৈল ও ডিম কিনে তা স্বল্প  মূল্যে গরীব অসায় মানুষের মাঝে বিক্রি করা হয়। ইদের আগ দিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। বুধবার একই জায়গায় ভতূর্কি মূল্যে চিনি সেমাই ও দুধ বিক্রি করা হবে।
দাপপাড়া গ্রামের টমটম চালক নুরু বলেন,‘ আমার এসকল খাবার সামগ্রী স্বল্প  মূল্যে পেয়ে খুবই আনন্দিত হয়েছি। উপকৃত হয়েছি। যেখানে বাজার থেকে সয়াবিন তেল কিনতে হয় ২শ টাকা কেজি সেখানে আমি কিনেছি ১শটাকা কেজি দরে। আমাদের লাভ হয়েছে। ’
হোসনাবাদ গ্রামের আবদুল মজিদ বলেন,‘বাজারের উর্ধগতির মধ্যে আমরা অর্ধেকমূল্যে পেয়ে অনেক আনন্দিত হয়েছি।’
মানবতার বন্ধু সংগঠনের বাউফল শাখার সভাপতি মুনতাসির বলেন,‘ কিশোর গাং কালচারকে রুখে দিতে আমরা বাউফলে মানবতার বন্ধু নামের সংগঠনটি গড়ে তুলেছি। বিত্তবান ও ব্যাচ ১৫ সহযোগিতায় স্বল্প  মূল্যে এ খাবার সামগ্রী বিক্রি করতে পরে নিজেকে গর্বিত মনে করছি। এ ছাড়াও রমজান মাস জুড়ে মানবতার বন্ধ্থ সংগঠনের মাধ্যমে অসহায় নারীদের বাড়িতে বাড়িতে গিয়ে বিনামূল্যে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছি।’
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন বলেন,‘ মানবতার বন্ধু এএসসি ১৫ ব্যাচরের উদ্যোগে উপজেলা প্রাঙ্গনে স্বল্প মূল্যে মুরগি, ডিম ও তেল বিক্রি করা হয়েছে। এটি একটি অসাধারণ ও প্রশংসনীয় কাজ। সংশ্লিষ্ট যারা এ কাজের সাথে জড়িত তাদেরকে আমি সাধুবাদ জানাই। এর ফলে অসহায় দরিদ্র মানুষ এ কায্যক্রমের মাধ্যমে অনেক উপকৃত হয়েছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION