1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দিনেরাতে ঈদের কেনাকাটায় ব্যস্ত বগুড়া - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ৩শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এখনও একদলীয় শাসনের ধারাবাহিকতা চলছে: রুমিন ফারহানা সাংবাদিককে ‘সাংঘাতিক’ বলা কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রত্যাহার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন বিথীকা সাধু হত্যা মামলায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

দিনেরাতে ঈদের কেনাকাটায় ব্যস্ত বগুড়া

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ জন পঠিত
মোঃ সবুজ মিয়া, বগুড়া : দিনেরাতে ঈদের কেনাকাটায় ব্যস্ত বগুড়া। দিনের বেলায় বগুড়ার আশপাশের জেলাগুলোর মানুষের ভিড়। রাত ১০টার পর থেকে গভীর রাত অবধি বগুড়া নগরীর মানুষের ভিড়। বগুড়ায় ঈদের শেষ বেলার কেনাকাটা এভাবেই জমে উঠেছে। নিউ মার্কেট, আধুনিক মার্কেট, শোরুম, শপিংমলের দোকানিরা গভীর রাতে বাড়ি ফিরে সেহরি সেরে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৯টা-১০টা পর্যন্ত শহর প্রায় ফাঁকা। এরপর শহর যানজটের।

রাত ১০টায় যানজট কিছুটা কমলে শহরের লোক কেনাকাটায় বের হন। এবারের ঈদের আগে কেন এই অবস্থা। উত্তরবঙ্গের মধ্য শহর বগুড়ায় কয়েক বছরে অনেক আধুনিক মার্কেট শোরুম শপিংমল স্থাপিত হওয়ায় উন্নতমানের পণ্য মেলে। ঢাকায় মুক্তি পাওয়া লেটেস্ট পণ্য পরদিন বিকালেই চলে আসে। ঈদের সময়ে বগুড়ায় নিত্যনতুন পণ্যের সমাহারে মার্কেট শোরুম ভরে গেছে। যে কারণে বগুড়ায় আশপাশের জেলাগুলোর লোকজন ঢাকার পরে বগুড়ার মার্কেটে কেনাকাটার ওপর আস্থা রাখে।

মার্কেটের দোকানিরা জানান, তীব্র গরমে হাঁসফাঁসের মধ্যেও লোকজন কেনাকাটা করছেন। সন্ধ্যার পর কিছুটা ফাঁকা হয়ে রাত ১০টার পর বগুড়া নগরীর মানুষের ভিড় লেগে যায়। এ সময় যানজট কিছুটা বাড়ে। পুলিশকে দিনেরাতে ট্রাফিক সামলাতে হয়। রাতে বগুড়ার আধুনিক মার্কেটে দেখা যায় সবচেয়ে বেশি ভিড়। ঈদে রেডিমেড গার্মেন্টস থেকে সেলাইবিহীন টুপিস থ্রিপিস কিনে মাপমতো বানিয়ে নেওয়া হচ্ছে। কাস্টমার ডেলিভারি নিতে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছে। ঈদের শেষের বেলার কেনাকাটায় বাদ পড়া জিনিস কেনার হিড়িক পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION