1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় এসিল্যান্ড পরিচয়ে নগদের মাধ্যমে প্রতারণার অভিযোগ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কোটালীপাড়ায় এসিল্যান্ড পরিচয়ে নগদের মাধ্যমে প্রতারণার অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩৪৭ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এসিল্যান্ড অর্থাৎ সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের পরিচয়ে দুই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠছে।

পরে এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। জানাগেছে, বুধবার (২৯ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল বাজারে দুই মিষ্টি ব্যবসায়ীর কাছে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রঞ্জিত মন্ডল মিষ্টি ব্যবসায়ী সুদেব বালা, কৃষ্ণ রায়ের কাছে গিয়ে বলে এসিল্যান্ড অফিস থেকে ফোন দিয়েছে কথা বলেন।

এসময় অপর প্রান্ত থেকে এসিল্যান্ড পরিচয় দিয়ে ফোনকারী ব্যক্তি বলেন, ‘আজ তোমাদের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তোমাদের জরিমানা ও দোকান সিলগালা করবো, গাড়ি এবং প্রশাসন প্রস্তুত। আর যদি তোমরা ৫০ হাজার টাকা করে দাও, তাহলে তালিকা হতে তোমাদের নাম কাঁটা হবে। তোমরা ভালোভাবে ব্যবসা করবে।

“ব্যবসায়ীরা বলেন- তাই আমরা ভয়ে নগদের মাধ্যমে অনেক অনুরোধ করে ১৫ হাজার ২২০ টাকা পাঠাই, দ্বিতীয় জন ২০ হাজার টাকা পাঠাতে গেলে জানা যায় এটা প্রতারক চক্র।

ব্যবসায়ীরা আরো অভিযোগ করে বলেন- ইউপি সদস্য রঞ্জিত মন্ডল আমাদের জনপ্রতিনিধি তিনি যদি না বলতো যে এসিল্যান্ড অফিস থেকে ফোন দিয়েছে তাহলে তো আমরা কথা বলতাম না, আর টাকাও পাঠাতাম না, তাই আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাই। নগদ এজেন্ট আশিষ বালা বলেন- সুদেব বালা ১৫ হাজার ২২০ টাকা খরচ সহ ২ টা ৫৪ মিনিটে পাঠিয়েছে।

অপর বিকাশ এজেন্ট দিদার হোসেন তালুকদার বলেন- কৃষ্ণ রায়ের স্ত্রী আমাকে এসে বলেন এসিল্যান্ড স্যারকে ২০ হাজার টাকা পাঠাতে হবে, কিন্তু আমি তাকে টাকা পাঠাতে দেইনি।

এ বিষয়ে ইউপি সদস্য রঞ্জিত মন্ডল এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন – আমাকে তুষার চেয়ারম্যান ফোন দিয়ে বলেছে, এসিল্যান্ড অফিস থেকে আপনাকে ফোন দিচ্ছে, বাজারে কাদের কাছে যেতে বলে ফোন নিয়ে যান, এর বেশি কিছু আমি জানি না, আমি শুধু চেয়ারম্যানের নির্দেশ পালন করেছি।

কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুষার মধু বলেন- আমি টাকা লেনদেনের বিষয়ে কোন কিছু জানিনা, আমাকে একটা নাম্বার থেকে ফোন দিয়ে বলে আপনার মেম্বারকে ফোন দিচ্ছি ধরে না, আপনি একটু ফোন দিয়ে বলেন ফোনটা রিসিভ করতে। তাই ফোন দিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION