1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুই বন্ধুর সহায়তায় প্রেমিকাকে অপহরণ, প্রেমিক গ্রেপ্তার - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

দুই বন্ধুর সহায়তায় প্রেমিকাকে অপহরণ, প্রেমিক গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৩২০ জন পঠিত
ফারহানা  আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকা থেকে অপহৃত হওয়া এক নারীকে উদ্ধার করেছে র‌্যাব, ৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এঘটনায় অপহরণকারী প্রেমিক মোঃ নুরনবী ইসলামকে (২১) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অপহরণকারী- জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম দোগাছী গ্রামের মোঃ মোতালেবের ছেলে। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান বলেন, অপহৃত হওয়া ওই প্রেমিকা বগুড়া জেলার আদমদিঘী উপজেলার পালোয়ানপাড়া গ্রামের তাঁর পরিবারের সঙ্গে থাকতেন। প্রেমিক নূরনবী  একই এলাকায় একটি দোকানে কাজ করতেন। একসময় তাদের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হলে পরিবারের সমঝোতায় তা ঠিক হয়ে যায়। কিন্তু প্রেমিক নূরনবী বিষয়টি মেনে না নিয়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে।
পালিয়ে যাওয়ার বিষয়টি প্রেমিকার পরিবার বুঝতে পেরে মেয়েকে বুঝালে সে তার ভুল বুঝতে পেরে সেই পথ থেকে সরে আসে এবং প্রেমিক নূরনবীকে বলে যে, তার সাথে আর কোন সম্পর্ক রাখতে পারবে না।
প্রেমিকার মূখে এমন কথা শুনে নূরনবী ক্ষিপ্ত হয়ে গত (১১ মার্চ) তার দুই বন্ধুর সহায়তায় প্রেমিকাকে রাস্তা থেকে অপহরণ করে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকায় তার নিজ বাড়িতে নিয়ে যায়। এদিকে মেয়েকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন খোঁজ না পেয়ে স্থানীয় থানায় জিডি করেন।
এঘটনায় মেয়ের মা বাদি হয়ে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে অভিযোগ দায়ের করলে র‌্যাব অভিযান চালিয়ে অপহৃত প্রেমিকাকে উদ্ধার করে এবং অপহরণকারী প্রেমিককে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION