1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে হস্তান্তরের আগেই নবনির্মিত বিদ্যালয় ফাটল - Bangladesh Khabor
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা ছয় বলে ১২ রান করেছেন, কিন্তু আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি: পার্থ সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল

বাউফলে হস্তান্তরের আগেই নবনির্মিত বিদ্যালয় ফাটল

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২০৫ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালীর বাউফলে হস্তান্তরের আগেই একটি নবনির্মিত বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্রে ফাটল ধরেছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৭২ নং ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২০-২০২১ ইং অর্থবছরে দরপত্র প্রক্রিয়া শেষে একেমা অ্যান্ড জেবি নামের একটি প্রতিষ্ঠান সাড়ে ৫ কোটি টাকার চুক্তিতে ভবনটির নির্মাণকাজ শুরু করে। এরপর থেকে নিম্মমানের উপকরণ ব্যবহার ও সিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগ ওঠে নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

ইতিমধ্যে ভবনটির শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে বরাদ্দকৃত সমুদয় বিল তুলে নিয়েছেন ঠিকাদার। যে কোন মুহুর্তে ভবনটি হস্তান্তর করা হবে।

রোববার ভবনটি পরিদর্শনকালে দেখা যায়, নীচ তলার মেঝেতে অসংখ্য ফাটল ধরেছে। পেছনে সিঁড়ির টি বিমে বড় ফাটলের সৃষ্টি হয়েছে। এসময় উপরে ওঠার জন্য প্রকল্পের দায়িত্বে থাকা কেয়ারটেকার মালেক মুন্সিকে গেট খোলার অনুরোধ করলে তিনি চাবি নিয়ে আসার কথা বলে গা ঢাকা দেন।

পরে মুঠোফোনে পটুয়াখালী থেকে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি বাপ্পি বলেন, সঠিক নিয়মে সিডিউল মেনেই কাজ সম্পন্ন করা হয়েছে।

প্রকল্প তদারকির দায়িত্বে থাকা এলজিইডির উপসহকারি প্রকৌশলী আলী ইবনে আব্বাস বলেন, কিছু স্থানে হেয়ার ক্রাক হয়েছে। এটা ঠিক করার নির্দেশ দেয়া হয়েছে।

নাজিরপুর ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম বলেন, বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হবে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, প্রকল্প পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION