1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাকেরগঞ্জে জাটকা বিক্রি করায় ১ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

বাকেরগঞ্জে জাটকা বিক্রি করায় ১ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৫১ জন পঠিত
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ২০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করে ভ্রাম্যমান আদালত।
সোমবার সকাল ১০ টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বোয়ালিয়া বাজারে জাটকা বিক্রি করায় আঃ রাজ্জাক (৫০) নামে এক মাছ ব্যবসায়ী কে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্মন আদালত।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন ও বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রমণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজার মোঃ ইজাজুল হক।
তথ্য সূত্রে জানা যায়, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বোয়ালিয়া মাছের বাজারে অভিযান পরিচালনা করে ২০ কেজি নিসিদ্ধ জাটকা জব্দ করা হয় এবং এ সময় এক জন মাছ ব্যবসায়ী কে আটক করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানার এতিমখানায় বিতরণ করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক ও উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন গনমাধ্যমকে জানান, ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত জাটকা ধরা, বিক্রয়, পরিবহন ও মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
এ সময়ের মধ্যে জাটকা জিরো সাইজ থেকে ৯ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়। ইলিশ মাছ স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে দেড় থেকে দুই কেজি ওজনের হয়। কিন্তু অসাধু জেলেরা ৪ থেকে ৬ ইঞ্চি লম্বা না হতেই তারা এসব জাটকা ধরে ফেলে।
এ সময় জাটকা শিকার, বিক্রি নিষিদ্ধ থাকলেও কতিপয় অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফা লাভের আশায় বাজারে এই নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রি করছে।
দেশের ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা  নাসির উদ্দিন আরো জানান, বাকেরগঞ্জের কোন নদীতে অবৈধ কারেন্ট  জাল দিয়ে মাছ শিকার করলে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION