1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বঙ্গবন্ধুর সমাধিতে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৪২ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (২০২৩–২০২৪)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সমিতির নবনির্বাচিত সভাপতি বেগম ফতে জামিমা বিনতে ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমানের নেতৃত্বে সকল নেতৃবৃন্দ শনিবার (৪ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সহ-সভাপতি সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুর রেজ্জাক, মো. বাদশা মিয়া, এইচ এম শাহীন, মো. শামীম আনোয়ার, মো. ফারুক আহম্মেদ, মো. মাহবুব আফসার, মো. শাহীনুল হক, মো আব্দুর রসিদ, মো.ছানোয়ার মোর্শেদ, মো.সোহেল রানা, আব্দুর রফ সরকার, মো. নায়েব আলী খান, মোহাম্মদ নাইমুজ্জামান বিশ্বাস, সুব্রত বড়ুয়া। যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আকবর আলী, মো.দবিরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মো.সাহাদত হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক বেগম তাসলিমা আক্তার, মো.আনিছুর রহমান (জুনিয়র)। অর্থ সম্পাদক মো.আনিছুর রহমান (সিনিয়র)। সহ অর্থ-সম্পাদক মো. সুমন আহমেদ, শাহিন আলম, মো. মোমিন আলী, আরিফুল হক, মো. আলী হোসেন, মো.খোকন রানা, মো. আব্দুর রহমান, মো.আল আমিন, মো.শফিউল আজম, আব্দুর রহমান শেখ রেহান, পূর্ণেন্দ চাকমা। দপ্তর সম্পাদক মো.মামুনুর রশিদ, তথ্য ও প্রচার সম্পাদক মো.শাহীন আলম। সহ-দপ্তর সম্পাদক মো.ফয়সাল আহমেদ। সমাজ কল্যাণ, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জীবন আহম্মেদ। চাকুরি বিষয়ক সম্পাদক বেগম মোস্তারী বেগম। নির্বাহী সদস্য মোছাঃ রোমানা খানম, মো.তারেক হাসান, মো.কাবুল খান, মো.সাইদুল ইসলাম খান, মো.শাহীন আলম, মো.আব্দুল মালেক, রুশো খীসা প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদনের পর নবনির্বাচিত সমিতির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তারা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও সমাধিসৌধের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION