1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাট বাহিরদিয়া মাঃ বিঃ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

ফকিরহাট বাহিরদিয়া মাঃ বিঃ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৩২৮ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাট ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৩০তম ৪দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মার্চ) বেলা ১১টায় অত্র বিদ্যালয়ের ডা. সুভাষ মঞ্চে অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

এতে বিশেষ অতিথি ছিলেন ইউএনও মো. মনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির।

এসএমসি’র সভাপতি বাবলু আঁশের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু হানিফ শেখ।

সহকারী শিক্ষক শেখ মোহম্মদ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমূখ।

এসময় বিভিন্ন শিক্ষক, এসএমসি’র সদস্যবৃন্দ, অভিভাবকগন ও শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION